

আমি কবিতার মানুষ না, মাঝে মধ্যে কিছু কবিতার চরণগুলি মনের মাঝে উঁকি ঝুঁকি দেয়। অগত্যা আমি সেইগুলি লিখতে বসি। আমি কবিতা লিখি না ( আসলে আমি লিখতেই পারি না)। এই কবিতা লেখার পিছনে একটি কারণ উল্লেখ করার লোভ সামলাতে পারছিনা। আমি এক রাতে বাহিরে বের হলাম। আমার সামনে এক ঝাঁক জোনাকী, আমি মন্ত্রমুগ্ধের ন্যায় দেখতেছি। তখনই হঠাৎ কয়েকটা কবিতার চরণ আমার মস্তিষ্কে ভিড় জমালো। তখনই মোবাইলের স্কিনে আঙুল বুলিয়ে লিখলাম " কল্পনায় জোনাকি" কবিতাটি। এখন মনে হচ্ছে - না হয়েছে কবিতা, আর না ছড়া। সব কিছু জট পাকিয়ে গেছে। কিন্তু লেখা শেষে এই কবিতাটি পাঠ করে আমি অত্যাধিক আনন্দ পেয়েছি। আনন্দের কারণ অন্যদের সাথে ভাগ করলে, এতেও আনন্দ। যদি আমি আপনার আনন্দের কারণ হতে পারি, এতেই বা মন্দ কি!