
ফ্যাসিবাদ ইতিহাসের কণ্ঠরোধ করে নিজের ভাষ্য প্রতিষ্ঠা করে। ভিন্নমতকে নির্মূল করে, তারা একচ্ছত্র আধিপত্যের এক কল্পিত জগৎ তৈরি করে। কিন্তু জুলাইয়ের সেই বিপ্লবী অভ্যুত্থান ফ্যাসবাদের এই বিষাক্ত শাসনের মূলোৎপাটন করেছে। এখন, নতুন করে ইতিহাস লেখার পালা। স্বাধীনতার সুবাতাসে বহু মানুষের বহু কথা, বহু সুর, বহু মত—সব মিলিয়ে এক নতুন ইতিহাস রচিত হবে। এই বইটিতে সেই নতুন ইতিহাসের উপাদান বিদ্যমান।