

সতেরো পেরিয়ে আমি তখন অষ্টাদশীর দোরগোড়ায়। এই সবে সবে স্কুল পাশ দিয়ে কলেজে উঠেছি কেবল । উড়নচণ্ডী মন আমার তখন মুক্ত শালিকের কলতানে বিভোর, শ্রাবণের বিষণ্ণ বিকেলের ন্যায় অভিমানি আমি। বিস্তৃত জমিন জুড়ে সদ্য অঙ্কুরিত দূর্বা ঘাসের ন্যায় নাজুক অন্তঃকরণ। চলন বলন থেকে শুরু করে সর্বাঙ্গ জুড়ে বেখেয়ালিপনা সুস্পষ্ট। কিশোরী কোমল আচার আচরণ হোক আর বিতৃষ্ণ অভিমানি অনুরক্তি সবকিছুতে সেই একঘেয়ে দস্যিপনা। অথচ সেই কিশোরী মনে গুপ্তঘাতকের ন্যায় হুট করেই হানা দিয়েছিল এক আগন্তুক। জাগরণ তুলেছিল প্রেমানুভূতির। উড়নচণ্ডী কিশোরী মন অকস্মাৎ হুমড়ি খেয়েছিল প্রণয়ের অনলে। দিন দুনিয়া ভুলে কেবল প্রিয় পুরুষের ভাবনায় বুদ হতে চাইতো হৃদয়। সে যেন প্রণয় নয়, কিশোরী কালের অপার্থিব স্বর্গীয় এক অনুভূতির নাম ছিল রিক্ত ভাই। ডাঃ আনভীর রিক্ত ।
"রাফা আপুর লেখার কথা আর আলাদা করে কি বলবো🥰🥰 এত সুন্দর গল্প লেখেন যা বলার বাহিরে 😍😍রিক্ত আর উপমাকে পড়তে আমার এত ভালো লাগছে ☺️☺️☺️তাদের কত সুন্দর একটি সম্পর্কের রসায়ন, তাদের ভালোবাসা, সম্পর্কের বোঝাপড়া কত সুন্দর করে গল্পে উঠছে😘😘😘 এত ভালো লাগছে 😍😍😍 আপনার জন্য অনেক শুভকামনা লেখিকা আপু 😘😘😘"
রাফা আপুর লেখার কথা আর আলাদা করে কি বলবো🥰🥰 এত সুন্দর গল্প লেখেন যা বলার বাহিরে 😍😍রিক্ত আর উপমাকে পড়তে আমার এত ভালো লাগছে ☺️☺️☺️তাদের কত সুন্দর একটি সম্পর্কের রসায়ন, তাদের ভালোবাসা, সম্পর্কের বোঝাপড়া কত সুন্দর করে গল্পে উঠছে😘😘😘 এত ভালো লাগছে 😍😍😍 আপনার জন্য অনেক শুভকামনা লেখিকা আপু 😘😘😘
Read all reviews on the Boitoi app
সত্যি কথা বলতে এই ইবুক টার কথা যত বলবো তত কম হবে। এত পরিমাণ ভালো লেগেছে কি আর বলবো। ছোট্ট হলেও যেন পরে একটা তৃপ্তি পেলাম। আর উপমা মেয়েটার স্বভাব একটু বাচ্চামো হলেও আমার একদমই ওকে ন্যাকা লাগেনি। গল্পের সব পরিস্থিতিতে ওই জায়গায় আমি থাকলে আমিও এই ক্যারেক্টারার রোল ই প্লে করতাম। আর রিক্ত ভাইয়ের কথা কি আর বলবো? বেডার নাম শুনেই পিছলা খাইয়া পরসি🌚🫶। তার প্রতিটা পদক্ষেপ যেন মনে ঝংকার তুলানো। সত্যি ভীষণ সুন্দর হইছে। 🤍💗😩😩
ভালো ছিল
আমার রাফার লেখা মানেই অসাধারণ... আলাদা করে কিছু বলার নেই... ভীষণ মিষ্টি একটা প্রেমের কাহিনী... খুব ভালো লেগেছে... ভালোবাসি রাফা 😘😘
বেস্ট একটা ই-বুক। সুরাইয়া রাফা আপুর লেখা মানেই অসাধারণ। আপুর লেখনী পড়তে পড়তে সবসময়ই একটা ঘোরের মধ্যে চলে যাই। এবার ও তাই হয়েছে রিক্ত+উপমক কে পড়ে। জাস্ট অসাধারণ ছিল ই-বুক টা।
রাফা আপু মানেই ভালোবাসার অন্য রূপ😌❤️🩹
অনেক অনেক সুন্দর। পড়ার পর মুখে আপনা আপনি একটা তৃপ্তির হাসি চলে আসে।
সুরাইয়া রাফা বাংলা অনলাইন সাহিত্যের একজন জনপ্রিয় নাম। যদিও আমার কাছে অনেক আপন একজন মানুষ। রাফা আপু, প্রধানত পাঠকদের মনোযোগ আকর্ষণ করে তার সহজ, আবেগপ্রবণ আর রিলেটেবল লেখনীশৈলীর মাধ্যমে। "অষ্টাদশীর অন্তরালে" হচ্ছে তার অন্যতম কাজ, যেটা হালকা রোমান্টিক গল্প হিসেবে উপস্থাপিত। বইটির শিরোনামই ইঙ্গিত দেয় যে, এটি যৌবনের প্রান্তে দাঁড়ানো এক তরুণীর অভ্যন্তরীণ জগত, তার স্বপ্ন, আবেগ এবং সম্পর্কের জটিলতাকে কেন্দ্র করে রচিত। লেখিকার শক্তি নিহিত রয়েছে তার ভাষার সরলতা এবং চরিত্রগুলোর সাথে পাঠকের সহজ সংযোগ স্থাপনে। গল্পটি দ্রুতগতিতে এগোয়, এক বসায় পড়ে ফেলার মতো আকর্ষণীয়। আবেগের প্রকাশ সূক্ষ্ম এবং হৃদয়স্পর্শী, বিশেষ করে তরুণী পাঠকদের কাছে গভীরভাবে অনুরণিত হয়। রোমান্টিক উপাদানগুলো মিষ্টি আর অনেক ইমোশনাল, পড়তে পড়তে এক প্রকার মনোরম নস্টালজিয়া জাগায়।যৌবনের উচ্ছ্বাস আর প্রথম প্রেমের স্বাদ এতটাই মিষ্টি যে, অনেকের ব্যক্তিগত অভিজ্ঞতার সাথে মিলে যায়।তবে, এটি একটি স্বল্পদৈর্ঘ্যের ই-বুক হওয়ায় গভীর চরিত্র-বিকাশ বা জটিল প্লটের সুযোগ সীমিত।তাও একবারের জন্যও বিরক্ত লাগেনি। পাঠক কে ধরে রাখতে পারে। এটি মূলত একটি লাইট রিড, গভীর দার্শনিকতা বা সামাজিক বিশ্লেষণের পরিবর্তে আবেগীয় তৃপ্তি প্রদান করে। অনেকেই গুরুগম্ভীর সাহিত্য খোঁজে, তাদের কাছে এটি হয়তো অত্যধিক সরল মনে হতে পারে।কিন্তু নিজের ভাষায় সহজ ভাষায় পড়তে যে আরাম সেটা এখানেই পাওয়া যাবে।প্রতিটা লাইন পড়তে পড়তে সতেরো-আঠারো বছরের নিজেকে আবার দেখতে পাচ্ছিলাম সেই সময়টা যখন প্রেম মানে ছিল একটা নাম শুনলেই বুক ধড়ফড় করা, অকারণে হাসতে হাসতে রাস্তা হাঁটা। কোথাও কোথাও হঠাৎ চোখটা একটু ভারী হয়ে গেছে, কারণ কিছু কথা এতটাই চেনা যে মনে হয়েছে এ তো আমাদের আশে পাশে ঘটা গল্পগুলো। এত সুন্দর করে কিভাবে মানুষের মনের ভাষাগুলো আপু বুঝে সেটাই ভেবে পাই না।আবার কোথাও মুচকি হেসেছি, কারণ সেই মিষ্টি অভিমানগুলো, সেই ছোট ছোট ঝগড়া আর মান-ভাঙানোর খেলাগুলো এত সুন্দর করে লেখা এখানে রিভিউ দেয়ার মতো কিছু পাচ্ছিনা। যে পড়বে সেই বুঝবে। পড়া শেষ করে অনেকক্ষণ চুপ করে বসে ছিলাম। মনের ভেতর একটা মিষ্টি কুয়াশা জমে ছিল, এখনো সেই অষ্টাদশীর পাশে দাঁড়িয়ে আছি, তার স্বপ্নগুলো শুনছি। খুব সুন্দর লাগছিল খুব। আরো এমন মিষ্টি মিষ্টি ই-বুক আমাদের উপহার দিও। অনেক ভালোবাসা।
অনেক দিন ইচ্ছা তালিকায় ছিলো বইটা।২০২৫ এর মেলার শেষ বই হিসাবে এটাই কিনলাম। ভালো লাগলো।টাকাটা জলে যায় নাই এই শান্তি।
আমার কাছে এক অসাধারণ মিষ্টি গল্পের অপর নাম “অষ্টাদশীর অন্তরালে” ❤️😘