

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পুকুর ঘাটে ঠান্ডা বাতাস নিতে গিয়েছিলেন গল্পের এক যুবক। হুট করে সাদা জুব্বা পরা বীভৎস চেহারার নিশি ভুত সামনে লাফিয়ে পড়লো! ভয় দেখানোর বদলে কপালে পড়লো থা*প্পড়। এরপর শুরু হলো এক মজার কথোপকথন, যেখানে ভূত অপমানিত আর মানুষ রাগী বড় ভাই! নিশি ভুত হুমকি দিলেও শেষমেশ দুঃখ নিয়ে বিদায় নিল, কারণ "ভালো ভূতের" কেউ দাম দেয় না। আর মানুষ? গরমে বিরক্ত হয়েও ভূতের জীবন শিক্ষা দিয়ে তাকে "গুড বয়" বানিয়ে দিল।