

শ্যামবর্ণা, ছিপছিপে গড়নের মিষ্টি মেয়ে তিলোত্তমা সেন। নিম্নমধ্যবিত্ত পরিবারের বড় মেয়ে, ছোট আরো দুই ভাইবোন। মনের অজান্তেই প্রেমে পড়ে কলেজের সিনিয়র মাসুদের, মুসলিম। মাসুদের দিক থেকেও অনুভূতি একই কিন্তু অদৃশ্য বাঁধাজালে কেউ কাউকে জানাতে পারেনা। কেউ পারবে না নিজেদের ধর্ম, বিশ্বাস, পরিবার কিংবা সমাজকে ছাড়তে। পরিণাম বিহীন সম্পর্ক চলার মাঝেই হঠাৎ তিলোত্তমার জন্য শহর থেকে আসে ভালো সম্বন্ধ, অতি ধনী ঘর থেকে। চৌধুরী বাড়ির একমাত্র ছেলে সিদ্ধার্থ চৌধুরী, দেখতেও সুদর্শন। ছেলের মা তিলোত্তমাকে একবার দেখেই রাজি হয়ে যায় বিয়ের জন্য। নিম্নমধ্যবিত্ত পরিবারে এমন সম্বন্ধ আকাশের চাঁদ হাতে পাওয়ার শামিল। নিজের আবেগকে প্রশ্রয় না দিয়ে পরিবারের খুশির জন্য বিয়ের পিঁড়িতে বসে তিলোত্তমা, বিয়ের আগের সিদ্ধার্থের ভয়ংকর অতীত জানার পরেও। কিন্তু বিয়ের পর আস্তে আস্তে দুইজন দুইজনের প্রেমে পড়ে যায় কখন ওরা টেরও পায়না। ধীরে ধীরে চলে মন বিনিময়। কিন্তু এখানেই কি শুভ সমাপ্তি? নাকি আরো বড় কোনো ধাক্কা অপেক্ষা করছে তিলোত্তমার জন্য? ভালো মানুষের মুখোশের আড়ালে কি কদর্য কারো বসবাস? জানতে হলে পড়ুন 'তিলোত্তমা সেন' গল্পটি।
আপুর লেখা গল্প আমি ফেসবুকে পড়েছি। এই প্রথম আমি তার লেখা "তিলোত্তমা" বইটি কিনেছি। আপুর লেখা গল্প গুলো এতো বেশি বড়ো না, গল্প টা দুই লাইন এর হলেও প্রতিটি শব্দের ব্যাখ্যা অনেক বড়ো আর অনেক বেশি সুন্দর। তার লেখার অর্থ বুঝতে পারলে পড়ার আসল মজা বোঝা যায়। আপুর জন্য অনেক অনেক বেশি দোয়া করি। আল্লাহ যেন তার মনের সব আসা পুরণ করেন 🥰
Read all reviews on the Boitoi app