

পৃথিবীতে অসংখ্য বই রচিত হয়েছে, যার সঠিক সংখ্যা জানা সম্ভব নয়। এর মধ্যে অনেক বই কালের গর্ভে হারিয়ে গেছে, মুছে গেছে তাদের অস্তিত্বের শেষ চিহ্নটুকুও। এই অসংখ্য গ্রন্থের মাঝে এমন কিছু বই রয়েছে, যা দুনিয়ায় এসেছে সরাসরি সাত আসমানের ওপার থেকে। এসবের সর্বশেষ ও চূড়ান্ত গ্রন্থ হলো আল-কুরআন। এই মহাগ্রন্থের রচয়িতা হচ্ছেন এই মহাবিশ্বের স্রষ্টা, অসীম জ্ঞান ও প্রজ্ঞার মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা। কিন্তু এই গ্রন্থে আসলে কী আছে? এটি কীভাবে দুনিয়ায় এলো? কার কাছে এটি নাজিল হয়েছিল? এর ভাষা কেন আরবি? অন্য ভাষায় হলে কী হতো? ১৫০০ বছর আগে প্রেরিত এই গ্রন্থ কীভাবে প্রমাণিত হলো যে এটি স্রষ্টারই বাণী? আর এটি পড়লে মানুষের জীবনে কী প্রভাব ফেলে? এসব প্রশ্নের উত্তর জানার ইচ্ছা জাগে কি? তাহলে চলো, জ্ঞানের এই অনন্য ভুবনে আমাদের যাত্রা শুরু করি...