

ফেরেশতাদের নাম তো নিশ্চয়ই শুনেছ! জিবরাইল (আ.) যিনি প্রিয় নবিজি (সা.)-এর কাছে আল্লাহর ওহি নিয়ে আসতেন, কিংবা মৃত্যুর ফেরেশতা, যিনি মানুষের জান কবজ করেন—এসব তো জানো, তাই না? কিন্তু কখনো ভেবে দেখেছ, ফেরেশতারাই বা কারা? তাঁদের কাজ কী? কোথায় থাকেন তাঁরা? আমরা কেন তাঁদের দেখতে পাই না? তাঁরা কি আমাদের মতো খাওয়া-দাওয়া করেন? এই বইয়ে এসব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে। তাছাড়া, এই বইতে আরও জানব আমাদের প্রিয়নবি মুহাম্মাদ (সা.)-এর অসাধারণ জীবন ও গুণাবলির কথা। কী কারণে তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ? কেন শত কোটি মানুষ তাঁকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে? কেন তাঁর জন্য মানুষ হাসিমুখে প্রাণ দিতেও প্রস্তুত? চল, সেই বিস্ময়কর সব তথ্য জানতে বইটি পড়ে ফেলি!