

ঈমান হলো ইসলামের ভিত্তি। এটি এমন এক গুরুত্বপূর্ণ বিষয়, যার মাধ্যমে একজন ব্যক্তি ইসলামের পূর্ণাঙ্গ জীবনব্যবস্থায় প্রবেশ করার সুযোগ পান। ঈমানকে ভিত্তি করে একজন মুমিনের আমলের বৃক্ষ জন্ম নেয় এবং এর শাখা-প্রশাখা বিস্তার লাভ করে। তাই, ঈমান বিশুদ্ধ ও দৃঢ় হলে, সেই ঈমানের আলো আমলে প্রতিফলিত হয়। আর যদি ঈমান দুর্বল বা ত্রুটিযুক্ত হয়, তবে এর ওপর ভিত্তি করে গড়ে ওঠা আমলের শাখা-প্রশাখাও সহজেই ধ্বংস হয়ে যেতে পারে। এ কারণেই একজন মুমিনের সর্বপ্রথম দায়িত্ব হলো তার ঈমানকে শক্তিশালী ও ত্রুটিমুক্ত করা। দুঃখজনক হলো, আমরা অনেকেই প্রকৃত ঈমানের অর্থ, এর প্রকৃতি ও পরিধি সম্পর্কে অবগত নই। আমরা জানি না, ঈমানের দাবি কী, কীভাবে একজন পূর্ণাঙ্গ ও খাঁটি মুমিন হওয়া সম্ভব, কিংবা ঈমান কীভাবে দুর্বল বা ক্ষতিগ্রস্ত হতে পারে। এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানা না থাকলে, একজন ব্যক্তির পক্ষে পূর্ণ মুমিন হওয়া কিংবা ঈমানের নেয়ামতের যথাযথ হক আদায় করা আদৌ সম্ভব কি? এই বইতে এসব বিষয় ও প্রশ্নের পরিষ্কার ধারণা তুলে ধরা হয়েছে, ইনশাআল্লাহ।