

ভাষা শেখার জন্য সেই ভাষার শব্দভাণ্ডারে দক্ষতা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরবি হল কুরআনের ভাষা, এবং এই ভাষার শব্দমূল ও বিভিন্ন রূপের ব্যাপ্তি এতটাই বিশাল যে, একজন অনারব শিক্ষার্থীর জন্য এই শব্দভাণ্ডার আয়ত্ত করা এবং কুরআনের অর্থ বোঝা যথেষ্ট চ্যালেঞ্জিং। বিশেষত, আরবি ভাষার শব্দের রূপান্তর প্রক্রিয়া অন্যান্য ভাষার তুলনায় অনেক বেশি বৈচিত্র্যময় ও গভীর। তবে, এই বৈচিত্র্যের পরিসর যতই বিস্তৃত হোক না কেন, পবিত্র কুরআনে তুলনামূলকভাবে খুব সীমিত সংখ্যক আরবি শব্দের রূপান্তর (ফর্ম) ব্যবহার করা হয়েছে। কুরআনের ভাষায় ব্যবহৃত এই শব্দমূল এবং তাদের বিভিন্ন রূপের পূর্ণাঙ্গ সংকলন এই গ্রন্থে উপস্থাপিত।