

সারা শহর তন্নতন্ন করেও খুঁজে প্রেমিককে পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত গোয়েন্দারাও ব্যর্থ হয়েছে। অথচ প্রেমিক প্রেমিকার শরীরে লুকিয়ে আছে, প্রেমিকা তা জানতেও পারে না! কোথায় লুকিয়ে আছে প্রেমিক? কেন লুকিয়ে আছে? জিমি মানুষ হয়ে যাওয়ার পর দল বেঁধে কুকুর বন্ধুরা ঝগড়া করতে আসে। কী ওয়াদা দিয়েছিল জিমি? কুকুর থেকে কেন জিমি মানুষ হয়ে গেল? শহর জুড়ে ছড়িয়ে পড়ে, ছেলেটি আচমকা গাছ হয়ে গেছে। পঙ্গপালের মতো মানুষ ছুটে যায় শহরের মাঝখানে আচমকা গজিয়ে ওঠা গাছটির কাছে। ছেলেটি কেন গাছ হয়ে গেল? ব্যানলি ডেথবাগ নামের এক অমর প্রাণীর দেখা পায়। শহরবাসীর মুক্তির জন্য কেন ডেথবাগদের মৃত্যু বেছে নেওয়ার জন্য আকুল প্রার্থনা করে? মুরব্বিরা হতভম্ব হয়ে বসে আছে মঞ্চের সামনে! তাদেরকে ডিভোর্স পার্টিতে দাওয়াত দিয়ে আনা হয়েছে। জীবনে অনেক পার্টির নাম শুনেছে, কিন্তু মুরব্বিরা বুঝে উঠতে পারছে না ডিভোর্স পার্টি কী জিনিস? বিস্ময় কাটে না!