

এটি কল্পনা নির্ভর ছোট পরিসরের উপখ্যান। এটা বুঝে পড়লে অবশ্যই পাঠক চাঞ্চল্যকর মূহুর্তে বয়ে যাবে। এই উপখ্যানের সাথে বাস্তব কোনো ঘটনার মিল নেই। এখানে মানুষের জীবনটা আসলে সময়ের একটি খেলা ছাড়া কিছুই নয় এটাই বোঝানো হয়েছে। এই গল্পের মূল চরিত্র ছিল উমান অথচ তার গল্পকে ফুটিয়ে তুলতে আরও অনেক চরিত্রের ব্যবহার হয়েছে। হারিয়ে যাওয়া উমান হয়ে উঠে শিক্ষিত এক ডাক্তার। যদি সে পাহাড়ের পাদদেশেই থাকতো তাহলে হয়তো কোনদিন সে ডাক্তার হতো না; সব ভাগ্যের খেলা যা খোদা তায়ালা খেলেন। এই গল্পটি মনুষ্য জীবনের একটি উদাহরণ মাত্র। তাই এটাই বলতে চাই, লেখনীর ভুল বেয়াদবী ক্ষমার দৃষ্টিতে দেখিও; ধন্যবাদ..