

পুষ্পের ন্যায় কোমল, প্রাণবন্ত, চঞ্চল এক ষোড়শী। পরিস্ফুটনের আগেই তার জীবনে আগমন ঘটল চিরচেনা, গম্ভীর, রাগী এক পুরুষের। তার নগরীতে প্রেম ও ভালোবাসা ছাড়াই পদার্পণ করল ষোড়শী। চাতক পাখির মতো গুরুগম্ভীর পুরুষটির মধ্যে ষোড়শী খুঁজতে থাকে তার নিজস্ব একটি স্থান, একটি আত্মার টুকরো, যেখানে সে নির্ভয়ে দাঁড়াতে পারবে। ষোড়শী নিজের সরলতা আর উচ্ছলতা দিয়ে সেই কঠিন মনের দেয়ালে একটি জানালা খোলার চেষ্টা করে। সেই রাগচটা, চিরচেনা পুরুষটির মনের কোঠায় নিজ সত্তার জায়গা করে নেওয়ার জন্য ছটফটিয়ে ওঠে। দিন শেষে হতাশায় ঘিরে ষোড়শী ভাবে, সে কি নির্বিঘ্নে মরীচিকার পেছনে ছুটছে? নাকি তার ধারণাকে ভুল প্রমাণ করে, কিশোরীর অগোচরে, গম্ভীর পুরুষটি আগে থেকেই মজে আছে ষোড়শী কন্যার উত্তাল ঢেউয়ের প্রেমে? ষোড়শী কি সক্ষম হবে গাম্ভীরতার আড়ালে লুকায়িত পুরুষটির মনের খোঁজ করতে?
Khub sundor chilo golpo ta apu ❤️❤️ One's of my favourite jutti. Apnake thank you so much apu ato sundor golpo dayor jonno ❤️❤️
Read all reviews on the Boitoi app
পছন্দের জুটি
আগুন,মোম~ যেমন শুভ্ররাঙা ভালোবাসা গল্পে মন কেড়ে নিয়েছিল,তেমনি আগুন মোমর কোমলমতি ইবুক টা ও মন কেড়ে নিয়েছে।এত সুন্দর হয়েছে গল্পটা,যে যত বলবো কম হয়ে যাবে। আমার কাছে অসাধারণ লেগেছে গল্পটা। সুমাইয়া সুলতানা আপুকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ ।এত সুন্দর একটা ইবুক উপহার দেয়ার জন্য। দোয়া করি আপু সামনে আরো নতুন নতুন গল্প লিখে সবার মন জয় করো 🥰🥰🥰🥰
অসম্ভব প্রিয় জুটি আমার।খুব খুব ভালো লাগছে আমার গল্পটা।
লেখিকা জন্য অনেক ভালোবাসা আর দোয়া রইলো,, শুভ্ররাংগা ভালোবাসা রইলো তার জন্য,, আগুন এর কোমলমতির মোম এর জন্য রইলো ভালোবাসা,,, 🥰🥰🥰