

মায়া এক অদ্ভুত অনুভূতি। এর কি কোনো সঠিক সংজ্ঞা আছে? জাগতিক কোনো নিয়মনীতি দ্বারা কি মায়া নিয়ন্ত্রিত? সম্ভবত না। তবে মায়া কি? এর জন্য কি রক্তের সম্পর্ক প্রয়োজন? ব্যক্তিগত স্বার্থ দ্বারা কি মায়া প্রভাবিত? মায়া বাস্তবিক অর্থে কি? এগুলো যতযত সংজ্ঞা না দেয়া গেলেও বলা যায়— এর কোনো সীমা-পরিসীমা নেই। কোনো বিশেষ সম্পর্কের মধ্যে এটা শৃঙ্খলাবদ্ধ নয়। তবে এর প্রভাব যে কত ব্যাপক, তা বের করার জন্য কোনো যন্ত্র আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি। আপনি যদি মায়া দ্বারা প্রভাবিত হন, তবে নিমেষের মধ্যে আপনার চিন্তাজগৎ এলোমেলো হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। যদি আপনাকে এই অনুভূতি আক্রান্ত করে, তবে আপনি যদি ভাবেন কোনো ধরনের জাগতিক মায়ার শৃঙ্খলে নিজেকে আবদ্ধ করবেন না, তবুও নিজেকে আটকাতে পারবেন না। মায়া নামক ভয়ংকর অনুভূতি এক ঝটকায় মস্তিষ্কের নিউরণ সেলগুলোকে অচল করে দিয়ে মন নামক অদৃশ্য বস্তুকে আদ্রতায় ডুবিয়ে দিবে। হঠাৎ করে আপনার মনে হবে, আপনার মধ্যে মন খারাপের অনুভূতি তীব্রভাবে অনুভূত হচ্ছে। তখন ভাববেন, এই মায়াটা যার প্রতি হয়েছে তাকে নিজের কাছে রাখবেন, কিংবা নিজের মাঝেই লুকিয়ে রাখবেন। অন্যথায় মুক্তি নেই!
"শীতল মানেই ডিসেন্ট ক্যারেক্টার এর ছড়াছড়ি। বরাবরের মতো একদমই হতাশ হয়নি। ওয়ার্থ ইট একটা গল্প। ইচ আদার মোমেন্ট এতো পারফেক্ট ভাবে তুলে ধরেছে। মনের মতো একদম। পছন্দের কিছু নিয়ে বলার মতো শব্দ নেই স্পিচলেস আমি। প্রাণো'পু যেন এমন ভাবে আরো ই-বুক আনে 😭🩵"
শীতল মানেই ডিসেন্ট ক্যারেক্টার এর ছড়াছড়ি। বরাবরের মতো একদমই হতাশ হয়নি। ওয়ার্থ ইট একটা গল্প। ইচ আদার মোমেন্ট এতো পারফেক্ট ভাবে তুলে ধরেছে। মনের মতো একদম। পছন্দের কিছু নিয়ে বলার মতো শব্দ নেই স্পিচলেস আমি। প্রাণো'পু যেন এমন ভাবে আরো ই-বুক আনে 😭🩵
Read all reviews on the Boitoi app
খুব খুব সুন্দর 🥹🤍
Shriyom r hriddhima 💖 Amr first eBook aitai r onk josss apu 💖
এত্ত সুন্দর পূর্ণতার গল্প পড়লে এমনিতেই মন টা ভালো হয়ে যায়। প্রথমে ইলমার জন্য খারাপ লাগলেও পরে সব ঠিক হয়ে যাওয়ায় ভালো লাগলো। আমি ভেবেছিলাম অন্য গল্পের মতো একপাক্ষিক ভালোবাসা হেরে গিয়ে সেই ভালোবাসা অপূর্ণ ভাবেই থেকে যাবে কিন্তু সেই অপূর্ণ ভালোবাসাকেই আবার পূর্ণতায় রুপ দিয়েছে ইলমার স্বামী। যাই হোক সব মিলিয়ে অনেক সুন্দর হয়েছে গল্পটা যেটা আমি কমেন্ট এ কয়েকটা শব্দের মাধ্যমে বলে শেষ করতে পারবো না। সব শেষে আবারও বলবো অসাধারণ লাগলো গল্প টা 🌸😊।
মোহান্ধতা- গল্পটা আমি বের হওয়ার সাথে সাথেই কিনে পড়ে ফেলেছিলাম। এরপর আরও দু'বার পড়েছি। সত্যি বলতে শক্ত মনের শ্রিয়মকে প্রথম দেখাতেই ভালো লেগেছিলো। একটা পুরুষ চরিত্র থেকে যা আশা করা যায় আর কি। আর ঋদ্ধিমা? ভালো লাগে দু'জনের জুটি। তাদের ছোট্ট সংসারটা কি সুন্দর❤️ শ্রিয়মকে আরও পড়ার ইচ্ছা আছে। মোহান্ধতা প্রানেশার লিখা প্রথম ই-বুক। তার পাশাপাশি আমিও অনেক এক্সাইটেড ছিলাম। ধন্যবাদ, প্রাণ! প্রথম ই-বুকেই এত সুন্দর একটা কাহিনি উপহার দেওয়ার জন্য। শ্রিয়মকে পারলে আরেকবার আনার প্রস্তাব দিলাম। নেক্সট ই-বুকের অপেক্ষায় রইলাম
গল্পটি একদম হৃদয় ছুঁয়ে গেল! ঋদ্ধিমা আর শ্রীয়মের জার্নিটা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলা হয়েছে। ইলমার জন্য সত্যিই কষ্ট লেগেছে, তার একতরফা ভালোবাসাটাও হৃদয়বিদারক ছিল। পরিশেষে এটাই বলতে চাই অসাধারণ একটা গল্পের জন্য শীতল আপুকে ধন্যবাদ।🤍
মোহ জিনিসটা আসলেই অন্যরকম। ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি। আর মোহ...একদম অন্যরকম একটা অনুভূতি । মানুষ ভালোবাসা হারিয়ে move on করতে পারলেও মোহ ছাড়া থাকতে পারে না। যেমন ইলমা যে নিজের ছোটবেলার ভালোবাসা হারিয়েও আর্ভিনের সংস্পর্শে এসে move on করতে পেরেছে। আর শ্রিয়ম যে নিজের মোহান্ধতার পাঠানো ডিবোর্স পেপারে No লিখেছিল। তবে শ্রিয়মের মা ইলোরা বেগমের এর মৃত্যুটা খুব খারাপ লেগেছে। কেননা ঋদ্ধিমা সদ্য মায়ের ভালোবাসা পেয়েছিল। কিন্তু এই দুনিয়ায় যে কেউ চিরস্থায়ী নয়।আজ না হোক কাল তো তাকে যেতেই হতো। সেখানে তিনি ক্যান্সারের লাস্ট স্টেজে ছিলেন। যাই হোক,,, পরিশেষে সবাই নিজেদের জীবন ও ভালোবাসা, নিজেদের মোহান্ধতাকে নিয়ে নিজেদের জীবন সাজিয়ে নিতে পেরেছে তাতেই সন্তুষ্টি। বইটি সত্যিই অসাধারণ ছিল। বরাবরের মতো আপুর থেকে বেস্টটাই পেয়েছি। তবে এখন অপেক্ষায় আছি আপুর surprise এর । ভালোবাসা নিও Winter...
সত্যিই মায়া এক অদ্ভুত অনুভূতি... মায়া ছাড়া মন যেমন শুণ্য, তেমনি জীবন অর্থহীন.. মোহান্ধতা গল্পটিও মায়ায় ভরা একটি গল্প। এই ই-বুক কেনার পর প্রথম একটা পার্ট পরে মায়ায় পরে গিয়েছিলাম। পরীক্ষার জন্য আম্মু মোবাইল তেমন নিতে নিতে দিত না কিন্তু যখনই সু্যোগ পেতাম মোবাইল নিয়ে আগে মোহান্ধতা পরতাম,,,এই গল্পটা পরার জন্য মনটা ব্যকুল থাকতো,, অর্ধেক পরে মোবাইল রেখে দেওয়ার পর আবার যতক্ষণ না পরতাম ততক্ষণ পর্যন্ত এর পরে কেমন হবে,,,শেষ পর্যন্ত দুই দিন আগে পড়া শেষ করলাম... অনেক সুন্দর হয়েছে গল্পটা,আমার কাছে অনেক ভাল লেগেছে। ইলমার বিয়ের পার্ট টা ইমোশনাল ছিল। ওর one-sided love আমার কাছে বেশি ভাল লেগেছে। one side love সত্যিই একটু আলাদা হয়, একজন পাগলের মতো ভালোবাসে আর একজন জেনে-বুঝে অবহেলা করে.. ইলমার ভালোবাসা ও ছিল এইরকম। পরে ইলমার move on করাতেই আমি অনেক খুশি হয়েছিলাম.. আর ঋিদ্ধিমা & শ্রিয়মের ভালোবাসা ও পূর্ণতা পেল❤️❤️ সবশেষে এতো সুন্দর একটা ই-বুক দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা ❤️❤️ ["ঋিদ্ধিমা শ্রিয়মকে পেল ঠিকই, ভালো কিন্তু প্রথম ইলমা-ই ভেসেছিল ইজহান কে"💔] -মোহান্ধতা
বইটি অসাধারণ ছিল। বরাবরের মতোই শীতল আপু আমাকে হতাশ করেনি। খুব আগ্রহ নিয়ে পড়েছি এবং এই বইটাকে ভীষণ ভালোবেসেছি। এক কথায় একদম perfect . একটু ভিন্ন রকম, একটু আলাদা অনুভুতি,আলাদা শীতলকে উপভোগ করলাম। ইলমার জন্য ভীষণ ভীষণ মন খারাপ হয়ছে তবে মোহান্ধতা আর তার মেয়ে আর ইলমার ছেলে তা ভুলিয়ে দিয়েছে। অনেক সুন্দর ছিল এই শীতল আপুর প্রথম ই-বুক জার্নি। আমি ইলমাকে, লিমার কথাগুলো ভীষণ ভাবে অনুভব করছি আর শ্রিয়মের কেয়ার গুলোও। অনেক অনেক শুভকামনা দোয়া ও ভালোবাসা রইল আপু। _ইশানূর