

সেবারের শীতে ষোড়শী সাঁঝ নিজের চেয়ে তেরো বছরের বড় এক ডাক্তারের প্রেমে পড়ে গেল, তাও আবার অদ্ভুতভাবে। সে বিস্ময়ে কাঁপতে লাগল। প্রকৃতি কী পরিহাসে মগ্ন, নাকি? গল্পের পাতা ওলটানো মাত্র বারংবার তাদের দেখা হয়ে যাচ্ছে! প্রথম দেখা, দ্বিতীয় দেখা, তৃতীয় দেখা... পরপর তিন দিনের তিন দেখা। কখনো বাসে, কখনো হারিয়ে যাওয়া চট্টগ্রামের কোনো এক রেস্টুরেন্টে, কখনো সেন্ট মার্টিনের মধ্যরাতে... অবশেষে সাঁঝকন্যা বুঝতে পারল, তার চাঞ্চল্য এই গম্ভীরমুখো রাজপুত্রের সঙ্গে বাঁধা পড়েছে। সে সুখে উড়তে লাগল, সেই সঙ্গে অপেক্ষায় রইল চতুর্থ দেখার। কিন্তু ভাগ্য চাইল ভিন্ন কিছু। চতুর্থ দেখার অপেক্ষায় থাকতে থাকতে ষোড়শী অষ্টাদশী হয়ে উঠল। আর তারপর? পৃথিবী গোল, জীবন তাদের মাঝে-মধ্যেই পুরোনো কোনো গল্পের মুখোমুখি এনে দাঁড় করায়। উদ্দেশ্য থাকে দুটি—প্রথমটা স্মৃতিচারণ, আর দ্বিতীয়টা শেষান্তে গিয়ে নতুন সূচনা। সুখ-অসুখের হিসাব মেলানোর এই গল্পটা মূলত সাঁঝকন্যার জীবনভ্রমণ...
সব টিক ছিল তবে এ আবার লাষ্টে কেমন হলো? আর একটু বাড়তি হলে বেশি ভালো হত!
Read all reviews on the Boitoi app
মন ভলো করার মত একটা গল্প। খুব ভালো লাগার গল্প।
সাঁঝ আর হৃদ কে নতুন ভাবে জানার ইচ্ছেটা আরও বেড়ে গেলো...নবনীতা আপু কি ইচ্ছেটা পূরণ করবেন🤧
অসম্ভব সুন্দর একটা গল্প
অসাধারণ! তবে শেষটা আরেকটু বড় হতে পাড়ত। ❤️🔥
সাঁঝকন্যা! এত কেন স্নিগ্ধ তুমি? পড়ে তৃপ্তি মেটে না আমার। আরও পড়তে মনে চায় তোমায়। সাঁঝের সব অনুভুতি, কাজ, চিন্তাভাবনা সব যেন নিজে অনুভব করছি। এত সুন্দর হবে কেন এটা? একদম হাওয়াই মিঠাই।
পছন্দের তালিকায় এই গল্পের স্থান পরেছে চার , পাঁচের ঘরে ।তবে আরো আগে পড়লে শীর্ষে হতো মনে হয়। গল্পের সাঝঁকন্যার অনুভূতি আর কাজকর্ম শত ভাগ মিলে গেছে আমার সাথে । মিলেনি শুধু ডাক্তার সাহেব। এটাও মিলে যাবে কোন একদিন। এমন নিজের সাথে মিলে যাওয়া চরিত্র পড়ে আমি ভিষণ খুশি। সাঝঁকন্যাকে খুব ভালো লেগেছে। এই গল্প আমার যত টা ভালো লেগেছে ততটা আমি বোঝাতে বা প্রকাশে সক্ষম না । এক কথায় ছোট্ট করে যা বলা যায় তা হলো অসম্ভব সুন্দর। লেখিকার লেখা এই প্রথম পড়লাম। এবং খুশিও হয়েছি । এমন এক লেখা উপহার দেওয়ার জন্য আমার পক্ষ থেকে লেখিকা কে অনেক অনেক ধন্যবাদ। এমন সুন্দর লেখা আরো উপহার দেওয়ার জন্য শুভকামনা রইল 🥰।
Darun lagce ❣️🥰🥰🥰 love you apu 🥰🥰
আপু কি বলব গল্প নিয়ে,আপনার প্রত্যেকটি গল্প সব চরিত্র আমাকে অনেক বেশি টানে,আমি আপনার লেখনীর অনেক বড় ফ্যান
Amar pora best golpo just wow... Vasha harai felsi sotti onek onek onek shundor