

"বিয়ে একটি পবিত্র বন্ধন, যা নতুন জীবনের সূচনা করে। কিন্তু যদি সেই বন্ধন এমন দু’জনকে একসঙ্গে বেঁধে ফেলে, যেখানে একজন ভালোবাসে আর অন্যজন ঘৃণা করে, একজন ভালোবাসতে চায়, আরেকজন নিজেকে দূরে সরিয়ে রাখে। একজন কাছে আসতে চায়, আরেকজন দূরত্ব বজায় রাখতে ব্যস্ত। আচ্ছা, অপছন্দের মানুষটির সাথে বাধ্য হয়ে পথ চলা কি কখনো মনের দরজা খুলতে পারে? ষোড়শী সিতারা কি পারবে অপছন্দের মানুষের সাথে সারাজীবন থাকতে? নাকি তাদের সম্পর্কের ফাটল ধরবে? নাকি একে অপরের থেকে চিরতরে আলাদা হয়ে যাবে? তাদের দু’জনের তো পথ একসঙ্গে চলার কথা ছিল না, কিন্তু ভাগ্যের টানে তাদের সম্পর্কের সূচনা হয়। তবে, এই সম্পর্কের ভবিষ্যৎ কী হবে?"