

"Be careful, the devil can hear your prayers too. He doesn't always come with horns & a pitchfork, sometimes he comes dressed up like everthing you wanted." তাশা, দেশের সবচেয়ে প্রভাবশালী মানুষ জাকির চৌধুরীর কনিষ্ঠ মেয়ে। ক্ষমতা, দুর্নীতি আর অন্ধকারের ছায়ায় বেড়ে উঠলেও তাশা তার সততা ধরে রাখতে পেরেছে। চৌধুরী পরিবারের রক্তের সম্পর্কের বাঁধন তৈরি হয়েছে তুচ্ছতাচ্ছিল্য আর অবিশ্বাস দিয়ে, যা সে সমস্ত সত্তা দিয়ে ঘৃণা করে। পনেরো বছর আগে রহস্যময় ও আকর্ষণীয় রন তাদের জীবনে প্রবেশ করে। অল্প সময়েই জাকিরের বিশ্বস্ত সহযোগীতে পরিণত হয় সে। কিন্তু পরিবারের এত কাছাকাছি থাকা রন তাশার চোখে শয়তানেরই আরেক রূপ—অন্ধকারের অতিপরিচিত মুখ, যাকে সে ঘৃণা ছাড়া কিছুই দেয় না। কিন্তু তাশার প্রতি রনের আসক্তি গভীর, রহস্যময়। তার প্রতি তাশার প্রকাশ্য ঘৃণাকে উপেক্ষা করেও রনের আকর্ষণ ক্রমশ বিপজ্জনক রূপ নেয়। তাশা রনকে দূরে ঠেলতে চাইলেও তাদের মধ্যে এক অদৃশ্য টানাপোড়েন কাজ করে। ঘৃণা আর আকর্ষণের জটিল খেলায় জড়িয়ে পড়ে দুজন। তাশাকে এবার মুখোমুখি হতে হবে নিজের পরিবারের অন্ধকারের, আর রনের সেই অপ্রত্যাশিত, বিপজ্জনক টানের—যা তাকে টেনে নিচ্ছে অজানা গহ্বরে। তাশা কি রনের গভীর আবেশ প্রতিহত করতে পারবে, নাকি সেই অন্ধকারেই হারিয়ে যাবে সে, যাকে এড়িয়ে চলেছে সারাজীবন?
সম্পূর্ণ গল্প পড়া যাচ্ছে না
Read all reviews on the Boitoi app