

আজলান শেখ জানালেন, তার স্ত্রী কথায় কথায় তার মতো বড়মাপের মানুষকে দামড়া, হলদে গন্ডার, বুড়ো খেঁচড় ডাকে। গালিগালাজ করে। উচ্চস্বরে কথা বলে। অকারণে হাসে। ভীষণ অগোছালো। পরিস্থিতি না বুঝে কথা বলে। মানসম্মানবোধ নেই। এমনকি বিবেচনাবোধও কম। আজলান শেখ তার এসব আচরণ সহ্য করতে পারেন না। কারণ, একটা সুস্থ-স্বাভাবিক মানুষের আচরণ কখনোই এমনটা হতে পারে না। আজলান শেখ আরও বললেন, "ধরুন, আপনি তাকে বললেন, 'তুমি একটু চুপ করো।' সে বলবে, 'চুপ করে থাকলে আমার পেটের ভেতর কথাগুলো বুদবুদ করতে থাকে। সেই থেকে গ্যাস্ট্রিকের সমস্যা হয়। গ্যাস্ট্রিক থেকে আলসার, আলসার থেকে ক্যান্সার, ক্যান্সার থেকে কবর। আর আমি কবরে গেলে নিশ্চয়ই তুমি আরেকটা বিয়ে করবে? ওই বউয়ের সাথে ঘুমাবে। বাচ্চা দেবে। তোমার ওই বউয়ের পেটটা এত বড় হবে। সে তোমাকে দেখামাত্র ন্যাকামি করবে। তুমিও তার সাথে ন্যাকামি করবে। কিন্তু মনে রেখো, আমি মরেও তোমাকে শান্তিতে সংসার করতে দেব না। মরে ভূত হয়ে ফিরে এসে তোমাদের সংসার আগুন জ্বালাবো।
"আসসালামু আলাইকুম,,, আমার প্রিয় লেখকের মধ্যে আপনি একজন। সত্যি আপনার লেখা গল্প আমার অনেক ভালো লাগে,, আমি একজন নিরব পাঠিকা। ফেসবুকে,, এই ভালো এই খারাপ গল্পটা আমার কাছে সবচেয়ে আলাদা লেগেছে। বিশেষ করে তিথির চরিত্রটা পুরোই অন্যরকম,, তাই বেপোয়া বধু গল্পটা না পড়ে থাকতে পারলাম। জীবনের প্রথম কোন গল্প কিনে পড়লাম,, সত্যি অনেক চমৎকার হয়েছে আপু,,,,আশা করছি সিজন ২,,,খুবই তারাতাড়ি দিবেন। ইনশাআল্লাহ ❤️🩹👍"
এক কথায় অসাধারণ😩 পরবর্তী পার্টের অপেক্ষায় রইলাম, না জানি কবে আসে🥲
Read all reviews on the Boitoi app
কি বলবো অসাধারণ একটা বই। ''এই ভালো এই খারাপ" গল্প থেকে লেখিকাকে চিনি। বইটা অনেক দিন আগে পড়া শেষ করেছিলাম। আজ রিভিউ দিলাম ❤️
সত্যি বলতে প্রথমে বিরক্ত লাগছিল একই কাহিনী পুরো গল্প জুড়ে। তারপর আজলান শেখের ভালোবাসা গল্পে ভালোলাগা সৃষ্টি করল। সবে ভালো লাগা শুরু হলো। কিন্তু লেখিকা এমন জায়গায় কোন সমাধান না রেখেই গল্প শেষ করলেন কেন? এর কি কোন সেকেন্ড পার্ট আসবে?
আসসালামু আলাইকুম,,, আমার প্রিয় লেখকের মধ্যে আপনি একজন। সত্যি আপনার লেখা গল্প আমার অনেক ভালো লাগে,, আমি একজন নিরব পাঠিকা। ফেসবুকে,, এই ভালো এই খারাপ গল্পটা আমার কাছে সবচেয়ে আলাদা লেগেছে। বিশেষ করে তিথির চরিত্রটা পুরোই অন্যরকম,, তাই বেপোয়া বধু গল্পটা না পড়ে থাকতে পারলাম। জীবনের প্রথম কোন গল্প কিনে পড়লাম,, সত্যি অনেক চমৎকার হয়েছে আপু,,,,আশা করছি সিজন ২,,,খুবই তারাতাড়ি দিবেন। ইনশাআল্লাহ ❤️🩹👍
অনেক ভালো লাগলো গল্পটা💙
অসাধারণ
আপি খুব ভালো হয়েছে,, আমি জানি না কীভাবে প্রশংসা করলে তোমাকে খুশি করতে পারব,, তুমি যে এত সুন্দর একটা গল্প আমাদের মাঝে নিয়ে এসেছ তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ,, দোয়া এবং ভালোবাসা রইল তোমার জন্য,, তোমার আগামী ভবিষ্যৎ সুন্দর হোক আমিন❤️❤️❤️❤️
আমার ছেলের নাম ও আইজান। খুব ভালো লাগলো পড়ে। পরের পর্ব গুলো পড়তে পারলে আরো ভালো হতো।আয়জার কি হলো জানতে ইচ্ছে করছে। অপেক্ষায় থাকলাম আপু।
খুবি সুন্দর একটা গল্প। গল্পটা পড়ে অনেক হাসছি অনেক মজা পাইছি। এক কথায় দারুন 🥰
খুব সুন্দর লিখেছেন, এই লেখাটা যখন প্রথম দিয়েছেন তখনই পড়েছি