

আব্র ও ভিজে গেছে পুরোপুরি,আব্র একটা কালো শার্ট পরে আছে উপরের ২টা বোতামের বাটন খোলা।শার্ট ভিজে আব্রর বলিষ্ঠ দেহের সাথে পুরোপুরি লেপ্টে আছে। আব্র অহুর দিকে শিতল চাহনিতে তাকিয়ে আছে এক নজরে!আব্রর এই চাহনি দেখে অহুর আত্না কেপে উঠলো,আব্রকে সবসময় অহু রাগি কিংবা সিম্পল ভাবেই দেখেছে। আব্রকে এত শান্ত কখনোই অহু দেখে নি, -আব্র কী আসলেই শান্ত হয়ে আছে নাকী এই শান্ত আব্রর পিছনে অন্য কোন ভয়ঙ্কর প্রতিচ্ছবি লুকিয়ে আছে যা অহুর সামনে প্রকাশ করতে চাচ্ছে না আব্র অহু আব্রকে দেখতে পেয়ে এক আকাশ সমান ভরসা পেলো।যে চোখ এতক্ষন ভয়ের বাদল ঝরছিলো,সে চোখ এখন ভরসার পলক ফেলতে লাগলো।অহু দৌড়াতে গিয়ে রাস্তায় যখন পরে গিয়েছিল,তখন অহুর হাতের তালু এবং হাটু থেতলে গিয়েছিল।অহু খুব কষ্টে উঠে আব্রর পিছনে লুকালো আর হাপিয়ে হাপিয়ে বলতে লাগলো, -আ.,আব্র ভাইয়া চ. চলেন এখান থেকে,ঐ ঐ বখাটে ছেলে গুলো ভালো না ভাইয়া চ.চলেন এখান থেকে এই বলে অহু আব্রর হাত ধরে টানতে লাগলো।কিন্তু আব্রকে এক চুল পযর্ন্ত নড়াতে পারলো না - ঐ কেডারে তুই, আগে তো তোরে এই এড়িয়াতে দেখি নাই।চিনোস আমগো আমরা কেডা ঐ মা*ই*য়া*রে আমাগো কাছে দিয়া দে,চাইলে তুই ও আয় এই বলে ছেলেগুলো হেসে উঠল, আব্র তখন ও কিছু বললো না মূর্তির ন্যায় ওভাবেই দাঁড়িয়ে রইলো -আব্র ভাই চলেন এইখান থেকে প্লিজ ভাইয়া চলেন হঠাৎ বৃষ্টিস্নাত সন্ধ্যায় আব্র অহুর হাত ধরে দিলো এক দৌড়,বাকি ছেলেগুলোর মতো অহু ও কিছু বুঝে উঠতে পারলো না।অহুদের পিছনে ছেলেগুলো ও দৌড় দিলো।
সুন্দর
Read all reviews on the Boitoi app
onk sundor golpoti 😍
খুবই ভালো হয়েছে 🥰🥰
গল্পটা পড়ে অনেক ভালো লাগলো।
কাজিন রিলেটিভিটি অন্য রকম উপন্যাস
এখন পর্যন্ত অনেক ভালো লেগেছে🥰,,,পরবর্তী তে কি হয় দেখা যাক🙄ভালো কিছুর আশায় রইলাম ❤
এক পাপিষ্ঠ পুরুষের চন্দ্রবালা😩 আব্র আর অহুর সম্পর্কটা আমার অনেক পছন্দের।