

ফেব্রুয়ারির ধারাবাহিক সাত দিনের আন্তর্জাতিক দিনগুলো দিয়ে তৈরি গল্পটি। কাজিন রিলেটেড ছোটগল্প এটি। সাথে কমেডি,রোমান্টিক,কিছু বাস্তবসম্মত উদাহরন তুলে প্লটটি তৈরি করা হয়েছে। তনুশ্মীতার খন্দকারের কাজিন খন্দকার অপ্রতিম নিবারন। তাদের খুনসুটিময় ভালোবাসা দিয়ে গল্পটিকে সাজানো হয়েছে। গল্পটির কিছু লাইনঃ তনুশ্মীতার উদ্দেশ্যে বললো, -ক্ষোভে বুদ্ধিভ্রষ্ট হওয়া স্বাভাবিক মিস পেত্নী। তনুশ্মীতা ওভাবে থেকেই বললো, –আপনি আগে টি-শার্ট পড়ুন নির্লজ্জ লোক। তনুশ্মীতার কথাকে পাত্তা না দিয়ে অপ্রতিম বললো, –পারবোনা। কিছু বলার হলে বল, নাহয় বের হ। যা শুরু করেছিস! ঘরেও শান্তি নেই। দিন-দুপুরে সম্মান হরন করছিস। আমার বউ থাকলে তোর চুলগুলো ছিঁ'ড়ে এখন নু... –আপনি আমার গোলাপগুলো ছিঁ'ড়েছেন কেনো?!” আশা করি,ভালো লাগবে। গঠনমূলক মন্তব্য করবেন🖤