
বিশিষ্ট ব্যবসায়ী জুনায়েদ খাঁ এবং তার ভাই আকবরের অবৈধ সাম্রাজ্যের ভয়ংকর কিছু প্রমাণ পেয়ে যায় ফাবিহা বুশরা। সেখান থেকেই শুরু হয় শত্রুতা। তার প্রাণনাশের নির্দেশ দেয় জুনায়েদ খাঁ। ফাবিহা তার কাছ থেকে জান বাঁচতে পালায়। পালাতে গিয়ে পড়ে যায় শাহরিয়ার নাফিজ নামক এক ভয়ানক প্রেমিকের পাল্লায়। যে তাকে নিজের করে পেতে যেকোনো সীমা অতিক্রম করতে প্রস্তুত। জুনায়েদ খাঁ এর হাত থেকে বাঁচলেও, সে কি পারবে নাফিজের বন্দিত্ব থেকে মুক্তি পেতে? নাকি ভালোবাসার নামে নির্মম এক খাঁচায় বন্দি হবে তার জীবন? এই দ্বন্দ্বে শেষ পর্যন্ত জয় কার হবে?
"অসাধারণ লেখনী! ধন্যবাদ আপু, এত সুন্দর একটি ই-বুক আমাদের উপহার দেওয়ার জন্য। গল্পটা পড়তে পড়তে একটা বিষয় বারবার মনে হয়েছে—সব বন্ধু কখনোই প্রকৃত বন্ধু হতে পারে না, করিমকে দেখে সেটা আরও ভালোভাবে উপলব্ধি করলাম। অন্যদিকে, সাদিকের মতো একজন বন্ধু জীবনে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আর শিমলার জায়গা থেকে শিমলা যেন ঠিকই ছিল—তার চরিত্রটা গল্পের সঙ্গে বেশ মানানসই লেগেছে। তবে ই-বুকের কিছু কিছু জায়গায় রহস্য থেকেই গেল। আমার মনে হয়, গল্পটা যদি আরেকটু ধীর গতিতে এগোতো, তাহলে হয়তো আরও বেশি উপভোগ করতে পারতাম। বিশেষ করে শেষ মুহূর্তে এসে মনে হয়েছে গল্পটা একটু তাড়াহুড়ো করে শেষ হয়ে গেল। আর নাফিজের পরিণতিটা এমন না হলেও পারতো। জানি না কেন, পুরো উপন্যাসজুড়েই নাফিজের প্রতি আমার আলাদা একটা অনুভূতি তৈরি হয়েছিল। তাই তার পরিণতি মেনে নিতে একটু কষ্টই হয়েছে। 🥺 তবে সবকিছু মিলিয়ে গল্পটা সত্যিই অনেক সুন্দর ছিল। চরিত্রগুলোর অনুভূতি, রহস্য আর গল্পের আবেগ—সব মিলিয়ে বেশ ভালো লেগেছে। এমন একটি সুন্দর ই-বুক আমাদের উপহার দেওয়ার জন্য আবারও অনেক অনেক ধন্যবাদ, লেখিকা আপু। 🫶❤️🩹 আপনার কাছ থেকে এমন আরও সুন্দর লেখা পড়ার অপেক্ষায় রইলাম।"
এটা আসলেই সুন্দর তবে লেখিকার হাত আরেকটু পাকা হতে হবে!
Read all reviews on the Boitoi app
অসাধারণ লেখনী! ধন্যবাদ আপু, এত সুন্দর একটি ই-বুক আমাদের উপহার দেওয়ার জন্য। গল্পটা পড়তে পড়তে একটা বিষয় বারবার মনে হয়েছে—সব বন্ধু কখনোই প্রকৃত বন্ধু হতে পারে না, করিমকে দেখে সেটা আরও ভালোভাবে উপলব্ধি করলাম। অন্যদিকে, সাদিকের মতো একজন বন্ধু জীবনে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আর শিমলার জায়গা থেকে শিমলা যেন ঠিকই ছিল—তার চরিত্রটা গল্পের সঙ্গে বেশ মানানসই লেগেছে। তবে ই-বুকের কিছু কিছু জায়গায় রহস্য থেকেই গেল। আমার মনে হয়, গল্পটা যদি আরেকটু ধীর গতিতে এগোতো, তাহলে হয়তো আরও বেশি উপভোগ করতে পারতাম। বিশেষ করে শেষ মুহূর্তে এসে মনে হয়েছে গল্পটা একটু তাড়াহুড়ো করে শেষ হয়ে গেল। আর নাফিজের পরিণতিটা এমন না হলেও পারতো। জানি না কেন, পুরো উপন্যাসজুড়েই নাফিজের প্রতি আমার আলাদা একটা অনুভূতি তৈরি হয়েছিল। তাই তার পরিণতি মেনে নিতে একটু কষ্টই হয়েছে। 🥺 তবে সবকিছু মিলিয়ে গল্পটা সত্যিই অনেক সুন্দর ছিল। চরিত্রগুলোর অনুভূতি, রহস্য আর গল্পের আবেগ—সব মিলিয়ে বেশ ভালো লেগেছে। এমন একটি সুন্দর ই-বুক আমাদের উপহার দেওয়ার জন্য আবারও অনেক অনেক ধন্যবাদ, লেখিকা আপু। 🫶❤️🩹 আপনার কাছ থেকে এমন আরও সুন্দর লেখা পড়ার অপেক্ষায় রইলাম।
আপু তোমার সবগুলা গল্প বরাবরই সুন্দর। সবকিছুই রহস্যময় হয়🥹এটার ২ পার্ট আসবে?
আপু, আপনি তো থ্রিলার রাণী। অনেক সুন্দর হয়েছে, শেষে রহস্য রেখেই দিলেন। "খাঁচার পাখি" ২ খন্ড চাইইইইইই। যেখানে নাফিজ এর পাগলামি থাকবে,সাবিহা ,সারাফাত সহ গল্পে সবার চরিত্র থাকবে,অতি শীঘ্রই চাই আপু প্লিজজজজ
Finally kine fellam.. Tomr lekha te jadu acy... Allahr ak oses rohomot acy tomr upor... U will always my mind... Tomr lekha Amy koto comfort kore. Koto eka din er songi hoicy... Kmn wait kortam next part asar jonno.. Sometimes rag hoto. Pore amr cool down kortam nijeke j apu O to akta manush... Allah tomr nek hayat dik, tumi Boro writer how ameen. ♥. Love you apu 💗.... Onk manush kharap time er vhitor deye jay Tara onk ei amr moto tomr golpo pore ak alo pay. 😊
গল্প টা পড়ে অনেক ভালো লাগছে আমার কাছে। এ গল্পটিতে ফুটে উঠেছে একজন পাগল প্রেমিক কে ঘিরে, এখন দেখার অপেক্ষা এই পাগল প্রেমিকের ভালোবাসা শেষ অব্দি কোন দিকে যায়...!!
ইশিতা ইশা মানেই থ্রিলার জননী,,😊 এখনো গল্পটা পড়া হয় নাই আশা করি গল্পটা অনেক ইন্টারেস্টিং হবে সাহরিয়ার নাফিজ এর অদ্ভুত ভালোবাসা কেমন হবে পরে দেখি
অনেক অনেক সুন্দর হয়েছে। আমাদের পাগল প্রেমিক। 😍😍😍