

এটি মূলত পুনর্জন্ম নিয়ে একটি কাল্পনিক কাহিনী। যেখানে আদিত্য একজন প্রত্নতত্ত্ববিদ ও রাইমা একজন ডাক্তার। দুজনেই দুজনকে কখনও দেখেনি। কিন্তু এক অজানা অনুভূতি তাদেরকে এক করে দেয়। পূর্বজন্মের সত্য জানতে গিয়ে দেখা হয় আবার। অতঃপর তারা জাদুকরী গুহার ভেতর দিয়ে প্রবেশের মাধ্যমে তাদের পূর্বজন্মে প্রবেশ করে।আর এভাবেই তারা তাদের অতীতকে পাল্টে দিয়ে ভালোবাসা কে পূর্ণতা দেয়।
