

চার ঘরের ছোটখাটো ফ্ল্যাটটা আজকাল তুলির আপন আপন লাগে। শোভনের মা নেই। বাবা থাকেন কোনার ঘরটায়। তুলিকে ভীষণ ভালোবাসেন তিনি। আদর করে 'মা' বলে সম্বোধন করেন। শোভনের বাবা, সাদিক সাহেবের আবার তিনবেলা চা পানের অভ্যাস। সকাল, বিকাল আর সন্ধ্যা। এসময়টা তুলির ভালোই কাটে। চা পান করতে করতে তিনি যে কত রকমের কত গল্প শোনান! শুক্রবার সন্ধ্যার সময়টাও ছিল তেমনই। শোভন অবশ্য তখন বাসাতেই থাকে। তেমন একটা তুলিকে ডাকে-টাকে না। কিন্তু সেদিন তার ডাক পাওয়া গেল হঠাৎই। উত্তাল ডাক। থামাথামি হীন। বাধ্য তুলি হুইলচেয়ার ঘুরিয়ে ঘরে যেতেই শোভন বললো, "বাবার সাথে এত কিসের কথা তোমার? বই-খাতা এনেছি, যে খেয়াল করেছো? নাকি সারাদিন গল্পই করো?"
"কি চমৎকার একটা গল্প। খুব ড্রামাটিক নয়, কিন্তু ধীরে ধীরে হৃদয়ে গেঁথে ফেলে বোঝার আগেই। মিষ্টি আর শান্তিময়। লেখিকার লেখনীই এমন, খুব নিভৃতে নিজের জায়গা তৈরি করে নেয়। 🥰🥰🥰"
কি চমৎকার একটা গল্প। খুব ড্রামাটিক নয়, কিন্তু ধীরে ধীরে হৃদয়ে গেঁথে ফেলে বোঝার আগেই। মিষ্টি আর শান্তিময়। লেখিকার লেখনীই এমন, খুব নিভৃতে নিজের জায়গা তৈরি করে নেয়। 🥰🥰🥰
Read all reviews on the Boitoi app
অবশেষে আমি এই প্রথম কোন ই বুক পরলাম। তাও আমার খুব পছন্দের লেখিকার। এক চঞ্চলা ঢেউয়ে পড়ে তো আমার মনে প্রশান্তির ঢেউ খেলে গেছে।।আমি তো এমনি তোমার লেখা পড়ে পাগল প্রায় এখন তো দিশেহারা হয়ে যাব মনে হয়।। তুমি অনেক সুন্দর লিখো আপুউউউউ।।আমি প্রতিবার এবং বারবার ই মুগ্ধ হইই।।। তোমার প্রতি অনেক ভালবাসা রইল প্রিয় লেখিকা আপুউউউউ ❣️❤️❤️❣️।।।
মিরা আপু এত্ত সুন্দর লেখো কী করে। শোভন আর তুলিকে এক বসায় পড়ে শেষ করলাম।
সুন্দর ছিল।কিন্তু শেষে গিয়ে মনে হলো ওমা! এখানে শেষ কেন😒 ওদেরকে আরেকটুখানি পড়তে পারলে হয়তো ভাল্লাগতো😌 পথটুকু এলোমেলোও দারুণ ছিল।জলদি আবার লেখালেখিতে রেগুলার হও তো।আগের মত গল্প পড়তে পারছি না এখন, যে অবস্থা গল্পজগতের।আগের মতন যদি হতো গল্পের জগতটা! আগের লেখিকাগণ যদি রেগুলার হতো আবার! এসবই মনে হয় খালি। খুব শীঘ্রই আবার আরেকটা সুন্দু গল্প নিয়ে ফেরো 🤍
এই মেয়ে,এতো অল্প লিখেছ কেনো?তুমি জানো না তোমার লেখা গল্প অল্পতে আমার মন ভরে না।এটা কিন্তু ঠিক না মেয়ে।এরপর থেকে লিখলে আরো বেশি করে লিখবে বলে দিলাম। শোভন যে এতো তাড়াতাড়ি তুলিকে মেনে নিবে আমি বোধহয় আশা করিনি।গল্পে তুমি চেয়েছ বলে হয়েছে বাস্তবে এসব হতোই না।আর যাদের হয় ওরা অনেক ভাগ্যবতী হয়।এই গল্পে তুমি ইতর বলে ডাকোনি কেনো?আমি তো ডাকটা না পেয়ে 'আ' কইরা উঠছি🤭।অনেক সুন্দর লিখছ মেয়ে। শুভ কামনা রইলো বহুদূর এগিয়ে যাও।অনেক অনেক ভালোবাসা ডিয়ার।
ভালো লাগলো তবে আরেকটু বড় হলে ভালো হতো 💕💕💕💕💕💕💕💕
হৃদয়ছোঁয়া একটি সুন্দর গল্প
দারুন দারুন বইটা এত দারুন আর উনিক প্লট এর দারুন লেগেছে। মন ভালো করে দেয়ার মতো গল্প❤️ তুলি মেয়েটার কেরেক্টার টা দারুন ছিলো আর শোভন তো আস্ত ভালোবাসা একটা❣️😫