

জীবনের প্রতিক্ষণে জীবনের প্রতিক্ষণে করেছি যে কত পাপ, দয়া করে প্রভু, তুমি করে দাও আমায় মাফ। ওগো দয়াময়, ওগো রহিম, পাপ মুছে দিল তুমি, দাও করে সাফ। প্রভু, তুমি দয়ার সাগর, কত যে মহান, মাফ করে দাও আমায়, তুমি রহমান। অশ্রু ভেজা চোখে, তোমার রহম বুকে তুলেছি দুহাত। কভু যদি প্রভু, আমি ভুলে যাই তোমায়, হেদায়ার নুর তুমি জ্বেলে দিও এ হৃদয়। ক্ষমা করে পাপীকে, বাড়িয়ে দিও ঈমানি তাকত।