

মানুষ যখন একটা জিনিসকে প্রতিদিন ব্যবহার করে বা নড়াচড়া করে বা সবসময় সেটার কাছাকাছি থাকে। তখন, সেই জিনিসের প্রতি আকর্ষণ বেড়ে যায় এবং সেই জিনিসের প্রতি ভালোবাসা জন্মায়। আর সেটা তো মোবাইলের ক্ষেত্রে একটা সামান্য ব্যাপার। কারণ, মোবাইলে যে মানুষের পছন্দের চোখ ধাঁধানো আকর্ষণীয় অ্যাপ্লিকেশন গুলো রয়েছে এতে অল্পতেই মানুষ মোবাইলের কাছে বশীভূত হয়েছে। নতুন নতুন সব অ্যাপ্লিকেশন ব্যবহার করছে মানুষ। দিন দিন এর প্রতি শুধু আসক্তিই বাড়তেছে। মানুষ রাত জেগে মোবাইলে সময় কাটাচ্ছে ফেসবুক, ইউটিউব, ইমু, টুইটার এবং এই জাতীয় বিভিন্ন ইন্টারনেট অ্যাপ্লিকেশনে মানুষ মূল্যবান রাতের ঘুমানোর সময়কে নষ্ট করে চলছে। যে রাতকে আল্লাহ্ তায়ালা মানুষের ঘুমের সময় হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তায়ালা বলেন : وَّجَعَلْنَا نَوْمَكُمْ سُبَا "আর তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রামদায়ী।" وَّجَعَلْنَا الَّيْلَ لِبَا سًا "আর রাতকে করিয়াছি আবরণ" আজকে মানুষ মোবাইলের আসক্তিতায় এতটাই ডুবেছে যে তাদের সময়ের কোনো দাম নেই। মোবাইলের আসক্তিতার ফলে ঠিক নেই তাদের ঘুমের সময় ঠিক নেই তাদের গোসল, খাওয়ার সময়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন: مَا تَرَكْتُ بَعْدِي فِتْنَةً أَضَرَّ عَلَى الرِّجَالِ من النِّسَاء "আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এমন কোনো বস্তু ছেড়ে যাইনি যা পুরুষের জন্য নারীর চেয়ে এতো বেশি ক্ষতিকর আমি কোনোদিন দেখেনি" "আর আমিও (শাকিব) এই ফিতনাময় জামানায় বলে যাচ্ছি, যে আমিও আমার এই গোটা জীবনে এই মোবাইলের মতো নারী-পুরুষ উভয়ের জন্য এতো বেশি ক্ষতিকর আর কোনো বস্তু দেখিনি। কারণ, এই মোবাইলে রয়েছে অশ্লীল নেকেড ভিডিও, এই মোবাইলে রয়েছে সুদ, এই মোবাইলে রয়েছে ঘুষ, এই মোবাইলে রয়েছে জুয়া এবং এই মোবাইলের মাধ্যমে নারী-পুরুষের হারাম অবৈধ প্রেমের সম্পর্ক তৈরি করা যায়"। এই মোবাইল নামক যন্ত্রের ভিতরে আজকে আমরা বন্দি। আমাদের মূল্যবান বরকতি সময়কে আমরা এই যন্ত্রের সাথে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিচ্ছি। ছোট-বড় আলেম-জালেম, মসজিদের ইমাম, বাড়ির স্ত্রী কেউই বর্তমানে এই ফিতনা থেকে নিরাপদে নেই।

মাশাআল্লাহ❤️❤️
Read all reviews on the Boitoi app