

"দাউ দিয়া কী করবা, আফা?" "তোর দুলাভাইয়ের গলা কাটমু।" সুবর্ণ আঁতকে ওঠল। বিস্ফারিত চোখদুটিতে ভয়াবহ আতঙ্ক! বুকের ভেতরটায় ঢিপঢিপ শব্দ হচ্ছে। বারো বছরের বালক সে। অবুঝ ও সরল মন ঠিকই জানে, কারও গলা কাটা ভালো কাজ নয়। ভীত ও শঙ্কিত চিত্তে কাছ ঘেষে বসল আপুর। ফিসফিসের মতো করে বলল, "ক্যামনে কাটবা? দুলাভাইয়ের গলা অনেক উঁচায়। নাগাল পাবা না।" "নাগাল পামু না? ঠিকমতো মাপছস?" "হ্যাঁ। আমার মাথা হের কোমরে পড়ে মাত্র।"
মরুর বুকে পুষ্পপরাগ গল্পটি এর মানের সাথে খুবই মিল।গল্পের মুল চরিত্র মনছুর যেন বিশাল এক মরুভূমি আর স্বর্ণলতা যেনো এক সুন্দর পুষ্প।কিভাবে এই মরুভূমি ধিরে ধিরে সবুজ এক ফুলের বাগান হয় সেটাই দেখা যায় এই গল্পে। বড় গল্পগুলো পড়া হয়না আমার।বলতে গেলে ধৈর্য হয়না।কিন্তু কিছু গল্প থাকে যেগুলো নিজের দিকে প্রচুর টানে এটিও তার মাঝে একটি।স্বর্ণা আর মনছুর কে পড়তে আমার এক্টুও বিরক্ত লাগেনি। একজন স্বামির স্ত্রী র প্রতি ভালোবাসা কেমন হওয়া উচিৎ তা মনছুর কে দেখে শেখা যায়।গল্পে অনেক শিক্ষণীয় দিক ও আছে, সাথে আছে এক যুগল দম্পতি কে জোড়া লাগাতে যে বড়দের কত বড় হাত থাকে তা দাদিজানকে দেখে বুঝেছি। মানছুরা।যাকে এতো ভালো লেগেছে! ইকবাল,সুবর্ণ, বেহালা। ডঃ আল হাদি।এদের প্রতি অশীম আকর্ষন আমার।এদের পড়তে কখনো বিরক্ত লাগেনি। রগচটা বদমেজাজি, সুদখোর এক খারাপ ব্যাক্তির ভালো মানুষ হবার গল্প এটি,এক স্ত্রী র স্বামিকে ভালোমানুষ বানানোর গল্প এটি। সব মিলিয়ে এতো ভালো লেগেছে,ফেসবুকে পড়ে মনে হয়েছে ইশ এদের যদি আরো পড়তে পারতাম। লেখিকার অনন্য সৃষ্টি এটি। বরাবরের মতোই খুবই ভালো লিখেছেন।
Read all reviews on the Boitoi app
প্রথমে ভেবেছি গল্পটা পরবো কি পরবো না।এখন পরার পর মনে হচ্ছে, গল্পটা যাতে আমি ভুলে যাই, যাতে গল্পটা আমি বারবার হাজারবার পরতে পারি 💙