

— "তাহ, তুমি নাকি ডাক্তার? কিসের ডাক্তার তুমি?" নিচু গলায় স্পষ্ট উত্তর এলো, — "জি, আংকেল, হার্ট সার্জন।" হান্নান তালুকদারের কপালে ভাঁজ পড়ল। এবার তিনি আরও গভীরভাবে তাকালেন ছেলেটির দিকে। — "ইভানের সাথে তোমার পরিচয় কীভাবে? আমি যতটুকু জানি, আমার ছেলে কাউকে বাড়িতে নিয়ে আসে না। তেমন পছন্দও করে না। যতই কাছের হোক না কেন। তোমাকে হঠাৎ নিয়ে এলো মানে, তুমি নিশ্চই বিশেষ কেউ।"
আপুর সব লেখাই চরম মাত্রায় সুন্দর। ব্যাতিক্রম একটা গল্প। সুন্দর সমাপ্তি।
Read all reviews on the Boitoi app
বেশ ভালো লাগলো পড়ে
আসলে আমি ভাবছিলাম কী লিখব বা কীভাবে রিভিউ দেব। আমি কি রিভিউ দেওয়ার মতো এত বড় কেউ? 🫣 কিন্তু একজন সাধারণ পাঠকা হিসেবে অপুর প্রতি আমার ভালোবাসা আর আবেগটুকু তো প্রকাশ করতেই পারি। যখন এই লেখাটা লিখছি, সব অনুভূতি যেন একসাথে ভিড় করে আসছে, শব্দগুলো এলোমেলো হয়ে যাচ্ছে—তবুও আমি চাই আমার মনের এই ভালো লাগাটুকু তুমি বুঝে অপু। ❤️🩹 গল্পটা যখন পড়া শুরু করলাম, এত রহস্যময় ছিল যে বোঝাই দায় ছিল! আমি ভেবেছিলাম এটা কোনো রোমান্টিক প্রেমের গল্প হবে। 🙊 কিন্তু "নিৰ্ভীক" শুধু একটা নাম হয়ে থাকেনি, এটা আমার কাছে একটা আবেগের নাম হয়ে দাঁড়িয়েছে। 🥰 এভান যেদিন বলল ওর সাথে ওর এক বন্ধু আসবে, আমার বুঝতে দুই সেকেন্ডও লাগেনি যে এটা নির্ভীকই হবে। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কবে আমাদের এনু-র সাথে ওর দেখা হবে। ⏳🔥 প্লটটা এত জস ছিল যে কোনো শব্দ বা লাইন দিয়ে তার ব্যাখ্যা করা সম্ভব না। নির্ভীক যে এত ভাব নিতে জানে সেটা জানা ছিল না, তবে পরিস্থিতি সামাল দেওয়া ওর কাছ থেকেই শেখা উচিত। ছেলেটা জাস্ট ড্যাম! 😎 হুট করে বিয়ে আর বর পালিয়ে যাওয়া, তারপর ওদের সেই বাসর রাতের বর্ণনা—সবই ছিল অসাধারণ। বিশেষ করে এই দুটো লাইন: ‘ইউ আর দ্যা উইস্পার ইন মাই সাইলেন্স, দ্যা ওয়ার্মথ ইন মাই কোল্ডেস্ট নাইটস। উইথ এভরি ব্রেথ, ইন এভরি লাইফটাইম আই অ্যাম ইওরস! আই লাভ ইউ!’ 🥀✨😭 জানি না এই লাইনে কী জাদু ছিল, কিন্তু পাঠকা হিসেবে আমার মন খুব গভীর থেকে লাইনগুলো উপভোগ করেছে। আর তিন বছরের ফ্ল্যাশব্যাকটা ছিল পুরো গল্পের ব্যাকবোন। 🦴 পুরো গল্পটা যেন এটার ওপরই দাঁড়িয়ে ছিল। সবশেষে নির্ভীকের সেই ছোট লাইনটা— "আমার সুপ্তনিবাসিনী"। এটা পড়ে আমি এতটাই ইমোশনাল হয়ে গিয়েছিলাম! এক কথায় অসাধারণ এবং কিউট ছিল। 🥺💖 এই গল্পকে আসলে কয়েকটা স্টার দিয়ে রেটিং করা সম্ভব না, আমার পক্ষ থেকে তোমার ই গল্পের জন্য থাকবে ‘Infinite Stars’। ♾️⭐️ অনেক ভালো ছিল অপু। আল্লাহ তোমাকে রাখুক, আমাদের জন্য আরও এমন জস জস গল্প লিখো। 🤲🌸 ভালোবাসা নিও 🫶❤️ ইতি, ফারিয়া হাসান 💫
সব গল্প বেস্ট..আপনার লেখা সব গল্প পড়েছি,❤️
Golpo ta pore onek valo laglo.
Ki bolbo .. ato ato atto atto Valo lagce ja na porle bujte parbena . just darun lagce 🥰❣️🥰
Golpo ta sotti osadaron onek valo laglo pore ❤️❤️❤️
ভীষণ সুন্দর একটি কাহিনী হয়েছে। নির্ভীক আর ইনায়ার জুটি অনেক অনেক পছন্দ হয়েছে। বৃষ্টি আর ইভানের পরিনতি দেখতে পারলে আরও বেশি ভালো লাগতো।
ছোট খাট গল্প হিসেবে বেশ সুন্দর ছিল। নির্ভীক চরিত্র টা ছিল রহস্যময় যা প্রথম বুঝতেই পারলাম না। কিভাবে সব কিছুর পিছনে নির্ভীক ছিল কেউ বুঝতে পারলো না। শব্দচয়ন লেখনী বেশ লেগেছে।নেকামি বিহীন অশ্লীলতা ছাড়া একটা গল্প যা গল্পের মাধুর্য আরো বাড়িয়ে তুলেছে। কিন্তু ইভান আর বৃষ্টির কি হলো ওদের আরেকটু পেলাম না।মনে হচ্ছে তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আরেকটু ওদের কাহিনী দেখতাম নির্ভীক এর সংসার ত দেখলাম না ।ইভান বৃষ্টির পরিনতি দেখলাম না। আরেকটু আশা করেছিলাম শেষ টা পড়ে । তাছাড়া বাকি সব কিছু সুন্দর ছিল।
বেস্ট গল্প মিমি আপু