

৭২ বছর বয়সী ডেভিড সারাজীবন কাটিয়েছেন পুরনো ভ্রমণকাহিণীর বই আর মানচিত্রের ভেতর, অথচ কখনো এক কদমও বইয়ের দোকানের বাইরে পা রাখেননি। কিন্তু একদিন, এক রহস্যময় চিঠি তার জীবন বদলে দিল! "আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে পৃথিবীর যেকোনো এক জায়গায় এক বছর কাটানোর…" ডেভিড বেছে নিলেন মাচু পিচু, পেরু। কিন্তু সেখানে গিয়ে তিনি আবিষ্কার করলেন এক রহস্যময় দরজা, যা খুললে সময় ভ্রমণের পথ উন্মুক্ত হয়! তিনি কি অতীতে হারিয়ে যাবেন? নাকি ভবিষ্যতের কোনো ভয়ংকর সত্যের মুখোমুখি হবেন? কিন্তু সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটল যখন তিনি ফিরে এলেন… সবটাই কি তার স্বপ্ন ছিল? নাকি সময় সত্যিই তার সাথে এক গোপন খেলা খেলছে? তার বইয়ের দোকানের টেবিলে প্রাচীন ইনকা স্বর্ণমুদ্রা কোথা থেকে এলো? প্রশ্নগুলোর উত্তর জানতে হলে চলুন বৃদ্ধ ডেভিডের অভিযানের সঙ্গী হই। পড়ুন হাবিবুন নাহার মিমি'র লেখা এডভেঞ্চার স্টোরি "এক বছরের অভিযান"!
❤️❤️
Read all reviews on the Boitoi app