

প্রেম জিনিসটা কেমন যেন, তাই না? হুটহাট হয়ে যায়। কেউ কেউ তো আবার প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায়। যেমন অষ্টাদশী কন্যা মেহের, হুট করেই তার কলেজের সিনিয়র ভাইয়ার প্রেমে পড়ে গেছে। একসময় মেয়েটা তার অনুভূতিও বলে দেয়। কিন্তু ভালোবাসা কি কেবল চাওয়াতেই পাওয়া যায়? হয়তো না। সামনের মানুষটা তাকে পাত্তা দেয় না, অথবা বুঝতেই পারে না তার অনুভূতি। মেয়েটা ছেলেটাকে সামনে পেলেই বিরক্ত করে। কিন্তু একসময় তাদের মধ্যে দূরত্ব চলে আসে। কয়েক দিনের জন্য নয় বরং দুই বছরের দূরত্ব। দুই বছর কারো সাথে কারো যোগাযোগ থাকে না। এরপর কী হয়? মেয়ে কি ছেলেটার খোঁজ পায়? নাকি দূরত্বের মাঝেই মেয়ে তার ভালোবাসার মানুষটি হারিয়ে যায়?