

অভিযান শব্দটি উচ্চারণ করলেই আমাদের মাথায় ভেসে ওঠে কত রকমের দৃশ্য। কখনো বা ভেসে ওঠে সাত সমুদ্র পাড়ি দেওয়ার দৃশ্য, কখনো আবার বিশাল পাহাড় জয়ের অভিযানের দৃশ্য, কখনো বা বরফের দেশে তাবু বানিয়ে রাতের তারা দেখে সময় কাটানোর দৃশ্য, আবার কখনো ভেসে ওঠে মরুভূমির দেশে উটের পিঠে চড়ে ঘুরে বেরানোর দৃশ্য।