

সেদিন মা বলল, “দেখাদেখি হলেই বিয়ে হয়ে যায় না। তুই টেনশন নিস না। যা, দেখ, পছন্দ হলে বলিস। আর পছন্দ না হলে কিছু বলার দরকার নেই। তবে আমার মনে হয় কী জানিস, তুই একেই বিয়ে করবি।” মায়ের আজগুবি খেয়ালখুশিকে আমি খুব একটা প্রাধান্য দিইনি। কেবলমাত্র মায়ের মন রক্ষার্থে যে আমি এই লোকটার সাথে দেখা করার জন্য রাজি হয়েছি, ব্যাপারটা এমনও না। সামথিং ইজ ফিশি। একটা গোপন কথা বলি, শুনুন। সেই ঘুম ভাঙা মধ্যরাতে অকস্মাৎ আমি অপরিচিত ব্যক্তিটির ওপর আগ্রহবোধ করা শুরু করেছি। চিনি না, জানি না এমন একটা মানুষ কীভাবে আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ হয়ে যায়, আমি সেই জার্নিটা দেখার জন্য কৌতূহলী ভীষণ। অ্যান্ড কিউরিওসিটি মেইকস আ ম্যান ওয়াইল্ড...
"গল্পটা সুন্দর, তোমার লেখনী বরাবরের মতোই ভালো। তবে আমার মনে হয় গল্পটা আরেকটু বড় হলেও পাড়ত। নক্ষত্র-প্রীতিলতা জুটিটা খুব ভালো লাগলো। এভাবেই লিখে যাও সুন্দর সুন্দর শব্দগুচ্ছ! এটা আমার কেনা প্রথম ই-বুক, তোমার লেখনী বলে চোখ বন্ধ করে কিনে ফেললাম — যদিও আমি হতদরিদ্র মানুষ। তবুও সাহস করে ফেললাম।"
cute...
Read all reviews on the Boitoi app
অবশেষে পড়েই ফেললাম ভীষণ ভালো লাগলো
গল্পটা সুন্দর, তোমার লেখনী বরাবরের মতোই ভালো। তবে আমার মনে হয় গল্পটা আরেকটু বড় হলেও পাড়ত। নক্ষত্র-প্রীতিলতা জুটিটা খুব ভালো লাগলো। এভাবেই লিখে যাও সুন্দর সুন্দর শব্দগুচ্ছ! এটা আমার কেনা প্রথম ই-বুক, তোমার লেখনী বলে চোখ বন্ধ করে কিনে ফেললাম — যদিও আমি হতদরিদ্র মানুষ। তবুও সাহস করে ফেললাম।
চমৎকার লিখেছেন আপু ♥️
আরেকটি লেখনী। কতসুন্দর শব্দচয়ন, লেখনীতে চরিত্রের নিজস্ব চিন্তা-ধারা ফুটে তুলতে সক্ষম। নবনীতা আপু,, ভালোবাসা অগণিত ❤️
কিছু বলার নেই, খুবই সুন্দর, মিষ্টি একটা প্রেম কাহিনী ছিল এটা, খুবই আদুরে। আপুর লেখা বরাবরই খুব খুব ভালো। প্রীতিলতা- নক্ষত্র একে অপরকে এক সমুদ্র প্রেম দিয়েছে। তবে তাদের এই প্রেম আরও কিছুটা পড়তে চেয়েছিলাম, মনে হয়েছে ইশশ আরেকটু যদি বড় হতো! এত মিষ্টি ওদের প্রেম..অসাধারণ ছিল গল্পটা...
এতো সুন্দর, এতো সুন্দর, এতো সুন্দর😭😭😭কি পড়লাম এটা। নক্ষত্র, নক্ষত্র, নক্ষত্র😌পাগল করে দিলো। এত্তো সুন্দর একটা গল্প। মন ঠান্ডা করা একটা গল্প। আবেশে চোখ বন্ধ হয়ে আসছে
প্রীতিলতা-নক্ষত্র..! এরা আমার কাছে এক নিশ্চিন্ত অ-শান্তি। যেই অ-শান্তিতে নির্দ্বিধায় ভেসে যাওয়া যায়। এটা দিয়ে নক্ষত্রের তিনখানা ব্যক্তিত্বের সাথে পরিচিত হলাম। তবে প্রীতিলতার ব্যক্তিত্বে কোনো ধরনের পরিবর্তন আমি পাই-ই নি। প্রতিবারের মতোই প্রীতিলতা ভালোবাসে, যত্ন করে ভালোবাসে। তাকে পড়ে পাঠক আর কি শিক্ষা নিবে জানি না, তবে আমি এই যত্ন করে ভালোবাসার শিক্ষাটা নিয়ে ফেলেছি। অবশেষে বলছি, নক্ষত্র-প্রীতিলতাকে আজীবন পড়লেও আমার তৃষ্ণা মিটবে না। ই-বুকটা অসাধারণ ছিল।
অসাধারণ .আমি মুগ্ধ হয়ে গেসি .প্রীতি আমার মন কেড়েছে .❤️ নক্ষত্র আর প্রীতি ওদের ভালোবাসা টা এত স্নিগ্ধ যে পরতে পরতে আলাদা জগত এ হারিয়ে যায় . অসাধারণ লেখনী আপু .