
নূর থেমে মৃদু কণ্ঠে শুধালো, "কিছু বলার ছিল, বখাটে মহাশয়?" রেগে মেগে উঠে বসল রাহাত। তাকে বখাটে মহাশয় বলাতে ভীষণ ক্ষেপে গেছে। নূর রাহাতের রাগ দেখে আমতা আমতা কেটে বলল, "হারাম জিনিস খাওয়া ঠিক না, মানে মদ। ইসলামে এটি সম্পূর্ণ হারাম। না খেলে হয় না, প্রিয় স্বামী?" রাহাত ক্ষিপ্ত কণ্ঠে চেঁচিয়ে উঠলো, "তুই নিষেধ করার কে? আমি খাবো, অনেক বেশি খাবো। জ্ঞানমূলক কথা ছাড়বি না আমার সামনে। চক্ষের সামনে থেকে সরে যা। নয়তো ফল ভালো হবে না।" বলেই আগের মতো শুয়ে পড়ে সে। নূর সরু নিশ্বাস ফেলল। ধৈর্য রেখে মনে মনে বলল, "আপনাকে ঠিক করতে হলে আমাকে একটু ত্যাড়া হতেই হবে, প্রিয় স্বামী বখাটে মহাশয়। কথায় আছে, 'ঘি উঠলে বাঁকা আঙুলে।' কিন্তু আমি আঙুল বাঁকা করব না, চামচ ব্যবহার করব। আল্লাহ্, তুমি আমাকে মাফ করে দিও। ধৈর্য, সহ্য আরো কয়েকগুণ বাড়িয়ে দিও।"