

“বিয়ে, দাম্পত্য” নামক এই দুটো ছোট শব্দের ওপর যেন এক জন্মের বিতৃষ্ণা ওয়াযীফার। বিভীষিকাময় শৈশবের থাবা ওর পেছন পেছন দৌড়ে, ওকে তাড়া করে ওর তারুণ্য অবধি এসে ওকে থামালো। ওকে রুখে দিতো ঐ থাবা, “ওয়াযীফা, তুই বিয়ে করিস না। ওয়াযীফা, এই বাঁধন ছিঁড়ে বেরিয়ে যা। ওয়াযীফা, দাম্পত্যে কেবল সম্পর্কের অবমূল্যায়ন ছাড়া কিছুই হয় না।” কিন্তু ওর চোখের সামনে জাওয়াদ নাসিম নামের কালো, লম্বা, শক্ত গড়নের লোকটা, যে লোকটা ওর স্বামী। সে ওয়াযীফার মস্তিষ্কে ভিন্ন বার্তা দিচ্ছে কেন? ওয়াযীফা বিশ্বাস করবে একে? একটু করে দেখবে? নাকি এসব নাটক? ঐ শুরু শুরুতে সব পুরুষই করে যে! সেই নাটক?
""এটা বেস্টেস্ট একটা অ্যারেঞ্জ ম্যারেজ স্টোরি। সবাই জাওয়াদ নাসিমের মতো একটা স্বামী ডিজার্ভ করে।😭 জাওয়াদ নাসিম, দ্যি জেন্টালম্যান। এতো আদর আদর গল্পটা। মাস্ট হ্যাভ। সবার-ই পড়া উচিততত। আর ইতি আপুর লিখা মানেই ১০ এ ১০০০০০০০০০০। ৫স্টার রেটিং দিয়ে তৃপ্তি পায়নি, ইচ্ছে করছিলো ইনফিনিটি রেটিং দি। এতো রিয়েলেস্টিক একটা ফিল পাচ্ছিলাম। ওয়াযীফা হক বাস্তবতার এক নমুনা। আমি আবারও পড়বো। এই আদুরে গল্প উপেক্ষা করার মতো না। 🥹🤎""
উফফ! কী দারুণ একখানা গল্প.... আমি তো জাওয়াদের প্রেমে পড়ে গেলাম! 🫠❤️🙈
Read all reviews on the Boitoi app
ওয়াযীফা আর জাওয়াদের মিঠে গল্প।
"এটা বেস্টেস্ট একটা অ্যারেঞ্জ ম্যারেজ স্টোরি। সবাই জাওয়াদ নাসিমের মতো একটা স্বামী ডিজার্ভ করে।😭 জাওয়াদ নাসিম, দ্যি জেন্টালম্যান। এতো আদর আদর গল্পটা। মাস্ট হ্যাভ। সবার-ই পড়া উচিততত। আর ইতি আপুর লিখা মানেই ১০ এ ১০০০০০০০০০০। ৫স্টার রেটিং দিয়ে তৃপ্তি পায়নি, ইচ্ছে করছিলো ইনফিনিটি রেটিং দি। এতো রিয়েলেস্টিক একটা ফিল পাচ্ছিলাম। ওয়াযীফা হক বাস্তবতার এক নমুনা। আমি আবারও পড়বো। এই আদুরে গল্প উপেক্ষা করার মতো না। 🥹🤎"
অসাধারণ 🖤🖤
আমি বরাবরই ইতিপুর গল্পের পাগল। অল্প স্বল্প না কিন্তু! অনেক অনেক পাগল। ইতিপুর গল্প মানেই আমার কাছে শান্তি শান্তি আর আদর আদর। ফাইভ স্টার কেনো? ইনফিনিটি স্টার থাকা উচিত! আমার তো তাই দিতে ইচ্ছে করে। এবার দ্রুত যাই দ্বিতীয় খণ্ড পড়তে। আমি জানি ওটা পড়েও শান্তি শান্তি আর আরাম আরাম লাগবে। কারণ ইতিপুর গল্প মানেই. . .🫶🏻
খুব ভালো লেগেছে পড়ে ☺️
এমন মধুর সম্পর্ক বৈবাহিক জীবনে সব সময় থাকুক 👌🏻👌🏻
সুন্দর 🥰❤️
এতো সুন্দর একটা গল্প এতো তারাতাড়ি শেষ হবে ভাবতেও পারিনি, মনে হলো লেখিকা তাড়াহুড়ো করে কোনো মতে শেষ করে দিয়েছেন। এটা একদমই ভালো লাগে নি! জাওয়াদকে খুব ভালো লেগেছে, জেন্টলম্যান! ওয়াজিফার জন্য আফসোস হয়েছে আহা জীবন! ভালো হবে আর জীবনেও এমন পরিবারের সাথে যোগাযোগ না রাখলে। জাওয়াদের পরিবার কেও ভালো লেগেছে, ব্রোকেন ফ্যামিলি থেকে উঠে আসা এমন একটা মেয়ের জন্য এটা আল্লাহর রহমত স্বরুপ। সবটা মিলিয়ে বেশ মনে ধরেছে আমার। আর জদি প্রাইসের কথা বলি ৩০ টাকায় মাত্র এইটুকু Not worth it at all🚫🚫🚫
দারুন একটা গল্প, ইতির লেখা মানে অসাধারণ কিছু,, খুব খুব ভালো লাগলো,,❤️❤️❤️❤️