

একপাক্ষিক ভালোবাসা হল গভীর সাধনার একটি। এই সাধনায় যে ডুবেছে, সে বুঝেছে এর দহন কতখানি। এমনই একটা গল্প "অনেক সাধনার পর", যেখানে নবন্যা নামের মেয়েটি হাজারবার অবহেলিত হয়েছে তার প্রিয় পুরুষটির নিকট। তবুও শেকড় আকড়ে পড়ে ছিল সে। কিন্তু অবহেলার চেয়ে যে অপমানের পাল্লা বেশি ভারি, অবহেলা সহ্য করা গেলেও প্রিয় মানুষের করা অপমান সহ্য সীমার বাইরে। এই অবহেলা-অপমানের পর কী হল, তা জানতে হলে পড়তে হবে গল্প "অনেক সাধনার পর"।