

অপূর্ণ ভালোবাসা ভুলে গেলে হয়তো ভালো থাকা যায়, তবু কেউ ভোলে, কেউ ভোলে না, কেউ বা ভুলতে চায় না। আবার কেউ কেউ অপেক্ষায় থাকে। এমনই চারটি অপূর্ণ প্রেমের পূর্ণতা পাওয়ার গল্প নিয়ে এই সংকলন “ভুলে গেলে ভালো থাকা যায়”।
"চারটা গল্পই ভিন্ন রকমের সুন্দর। প্রতিটিতেই আলাদা আলদা গল্প বলা হয়েছে, দুঃখ গুলোর স্বরুপ আলাদা। সহজ, সাবলীল লেখনশৈলীর কারণে টানা পড়ে ফেলা যায়। ভুলে গেলেই আসলে ভালো থাকা যায়। দুঃখকে ভুলে থাকার চেষ্টা আর ভালো থাকার চেষ্টা। এটাই তো জীবন তাই না?"
চারটা গল্পই ভিন্ন রকমের সুন্দর। প্রতিটিতেই আলাদা আলদা গল্প বলা হয়েছে, দুঃখ গুলোর স্বরুপ আলাদা। সহজ, সাবলীল লেখনশৈলীর কারণে টানা পড়ে ফেলা যায়। ভুলে গেলেই আসলে ভালো থাকা যায়। দুঃখকে ভুলে থাকার চেষ্টা আর ভালো থাকার চেষ্টা। এটাই তো জীবন তাই না?
Read all reviews on the Boitoi app
অনেকদিন পর টানা ৪ টা গল্প পড়লাম। গল্পগুলো দারুন লিখেছেন। লেখক, মানুষের মনের তীব্র আকাঙ্ক্ষা- সাথে বাস্তবতার সমন্বয় করেছেন প্রতিটি গল্পে। এককথায় অসাধারণ।
Onima Hassan এর গল্প মানেই সহজ, সাবলীল ভাষায় অসাধারণ গল্প। এ বইয়ের ৪টা গল্পই একটার চেয়ে আরেকটা সুন্দর—-অর্ণব-নীরা, হিমেল-রুপা,মিনা-সৌমিক, শ্রাবণী-আরিফ-রৌদ্র পলাশ…..সবাই প্রিয় তবে সৌমিক আর অর্ণব একটু বেশীই প্রিয়।
সৌমিক এর গল্পটা একটা চমৎকার বড়ো গল্প হয়ে আসতো যদি।
মিষ্টি একটা অনুভূতি থাকবে মনজুড়ে।গল্পগুলোর আলাদা মায়া আছে। A very good read..
Beautiful collection of short stories. Makes one fall in love with your work again and again.
অনিমা হাসানের লেখা আমি গত কয়েক বছর ধরে নিয়মিত পরছি। ওনার লেখার মূল বিষয় গদ্য
লেখিকা অনিমা হাসানের ৪টি সংকলন 'গল্প ভুলে গেলে ভালো থাকা যায়' চাঁরটাই অন্য রকমের সুন্দর। পড়ে মনে হয়েছে সত্যি এতো তাড়াতাড়ি শেষ কেনো হলো। ইতিমধ্যে বেস্ট সেলার হয়ে গিয়েছে আমার মনে হয় পাঠকদের আর কিছু বলতে হবে না। যারা পড়েননি তাড়াতাড়ি পড়ে ফেলুন আমি বলবো পড়ার পর আমার মত আপনাদের মনে এক অন্য রকম শান্তি ফিল হবে। লেখিকা অনিমা হাসানের প্রথম ফেসবুকে পড়া 'তোমাকে চাই' গল্পটি পড়ে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছিল সেইটা যখন আবার ইবুকে পেলাম আমার তখন ঈদের আনন্দোর মত মনে হয়েছিল। ব্যস আবার যখন নতুন করে পেলাম আমার খুশির সীমা থাকেনা। অনিমা হাসানের গল্প আমার সবসময়ই ভালো লাগে শুধু ভালো কেনো ভীষণ ভালো লাগে আশা করি পাঠকদের খুব ভালো লাগবে এটা জোর দিয়ে বলতে পারি 😌
লেখিকার কবিত্ববোধ অসামান্য।