

ভাগ্যের নির্মম পরিহাসে অষ্টাদশী কিশোরী চন্দ্রিমার গায়ে লাগলো কলঙ্কের দাগ। চাঁদের গায়ে কলঙ্কের দাগ যেমন তার সৌন্দর্য বৃদ্ধি করে, চন্দ্রিমার ক্ষেত্রে সেই কলঙ্ক সৌন্দর্য বৃদ্ধি করলো না। বরং সমাজের সকলের সামনে লাঞ্ছনার পাত্র বানিয়ে দিল। এই কলুষিত সমাজের তিক্ত মানুষের নিকট হতে চন্দ্রিমাকে বাঁচাতে একদিন ঝুম শ্রাবণে উপস্থিত হলো প্রোজ্জ্বল। এরপর? তা জানতে হলে পড়ুন পুরো ইবুকটি।
শ্রাবণের ঝুম বৃষ্টি আর প্রোজ্জ্বল চন্দ্রিমা জুটি আমার বরাবরই ভীষণ পছন্দের আর তা যদি একসাথে পাওয়া যায় তার আনন্দ তখন তিনগুন বেড়ে যায়। যদিও প্রকৃতিতে এখন বৃষ্টি নামেনি। কিন্তু ঝুম শ্রাবণের মাধ্যমে কিঞ্চিৎ বৃষ্টিবিলাস করতে পেরেছি। প্রোজ্জ্বল চন্দ্রিমা এই দুটো চরিত্রের নাম আসলে আর একটা চরিত্রের নাম আসে সে হলো অভ্র। প্রোজ্জ্বল চন্দ্রিমা আর অভ্রের কেমিস্ট্রি টা ধারুন। আর সব থেকে ভালো লাগে প্রোজ্জ্বল আর অভ্রের বন্ধুত্ব আর দুজনে যার যার নিজের মতো করে চন্দ্রিমাকে আগলে রাখা। পুরো গল্পটা অসাধারণ ছিলো। অভ্র না থাকায় পুরো সময়টা ওকে খুব মিস করছি। অভ্র না থাকায় মনটাও একটু খারাপ লাগলো।সারা আপুর লেখা সবসময়ই অসাধারণ। আর তার সৃষ্টি সেরা চরিত্র গুলো প্রোজ্জ্বল - চন্দ্রিমা - অভ্র।
Read all reviews on the Boitoi app