

বাচ্চার বয়স প্রায় আড়াই মাস, অথচ খাতা-কলমে এখনও নাম রাখা হয়নি। স্বর্ণলতা চাচ্ছিল নামটা বাবাই রাখুক, তাই নিজে থেকে কোনো নাম দিচ্ছে না। এদিকে, বাচ্চার বাবার নাম নিয়ে কোনো আগ্রহ নেই। স্বর্ণলতাও চাপ দেয়নি, ধৈর্য ধরে ছিল এতদিন। আজ সেই গোপন ভাবনাটুকু ভাঙতে বাধ্য হলো, এবং ছেলের নাকে নাক ঘষে আদর করতে করতে স্বামীর উদ্দেশ্যে বলল, “আমার পুঁচকে সোনার নাম-ধাম রাখবেন না নাকি?”
"মনটা ভালো লাগায় ছেয়ে গেলো। তোমাকে অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য ।"
এত সুন্দর এত সুন্দর যে পড়তে পড়তে কখন যে সমাপ্তিতে চলে এসেছি টের পাইনি।"মনসুর সাখওয়াত" আমার খুব পছন্দের একজন চরিত্র। "মরুর বুকে পুষ্পপরাগ" যখন পড়েছি তখনও মুগ্ধ হয়েছি এখন এইটা পরে আরো মুগ্ধ হলাম।সত্যি আপু তোমার লেখনী দারুন।এই প্রথম কোনো ই-বুক কিনে আমি তৃপ্তি পেয়েছি। লিখায় কোনো কমতি নেই।সব কিছু এত সুন্দর করে গুছানো প্রতিটা শব্দ চয়ন এত সুন্দর ভাবে লিখা যে বার বার পড়তে মন চাইবে।আমি খুব মনোযোগ দিয়ে পড়েছি। অসাধারণ লেগেছে। আপু তোমার জন্য ভালোবাসা অবিরাম।আর যদি পারো তাহলে মনসুর সাখওয়াত আর স্বর্ণলতা কে নিয়ে একটা বই লিখে ফেলো প্লীজ।ওদেরকে নিজের কাছে রাখতে চাই।
Read all reviews on the Boitoi app
মুনছুর-স্বর্ণাকে পড়তে আমার এতো এতো এতো ভালো লাগে🥰 এত সুন্দর সাবলীল লেখনি মাশাআল্লাহ😍 মরুর দেশের রোদ্দুরের মতো জীবনে আস্তে ধীরে,এত সময় নিয়ে ফুল ফোটানোর জার্নিটা এত সহজ ছিল না। নাটক সিনেমায় দেখেছি,এতো এতো খারাপ নায়ক দের কিছু সময়ের মধ্যেই ভালো করে দেওয়া হয়। কিন্তু এই গল্পে নায়ক কে ফট করে ভালো করে দেওয়া হয়নি,এতো ধৈর্য্য নিয়ে আস্তে ধীরে ভালো করা হয়েছে..ইন ফ্যাক্ট মুনছুর এখনো ভালো হচ্ছেই। গল্পের ফার্স্ট টা পড়ে শেষ টা এতো সুন্দর গোছানো হবে ভাবতেই পারিনি,কারন মুনছুর এতো খরাপ ছিল যে তার ভালো হওয়াটা কল্পনাতীত ছিল। মনে হয় গল্প টা পড়েই যাই শুধু, অন্তিম অধ্যায় না থাকায় আমি বুঝতে না পেরে ভেবেছি ফোনে প্রবলেম হয়েছে। আপু, সত্যিই তুমি অসাধারণ লেখো মাশাআল্লাহ। তবে পুঁচকে সোনার কথা গুলো আরেকটু মজার হতে পারতো, লাস্ট এই অংশটুকু পড়ে মনে হয়েছে এটুকু তাড়াহুড়োয় শেষ করেছো। বি:দ্র:-১ পুঁচকে সোনার নামটা কি সন্জয়ন সাখাওয়াত হতো না আপু? তুমি কি নামটা ভুলে গিয়ে সাবিত সাখাওয়াত দিয়েছো? বি:দ্র-২ আমি খুবই সুন্দর ইয়া বড় একটা রিভিউ লিখেছিলাম,বাট পোষ্ট করার আগ মুহূর্তে একটা কল আসায় পুরো লিখাটা ডিলিট হয়ে গেছে 😞 পরে লিখতে গিয়ে আর মনেও পড়ছে না কি লিখেছিলাম, এতো খারাপ লাগছে 🥺
অসম্ভব সুন্দর আর প্রশান্তিদায়ক একটি গল্প।
মনটা ভালো লাগায় ছেয়ে গেলো। তোমাকে অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য ।