

আমি ঢাকার ফুটপাতের একজন পথশিশু । আমার মতো আরও অনেক বাচ্চার সাথে আমার বড় হওয়া। আমার বয়স 9 বছর। আমি পড়ালেখা করি না। কিন্তু আমার ইচ্ছে করে পড়ালেখা করতে। আমার বাবা মা নেই । হয়তো ছিলো কিন্তু আমার সাথে নেই।ছোট থেকেই বাবা মা ছাড়া বড় হয়া।আমি রাস্তার প্লাস্টিক টোকাই। এই প্লাস্টিকের বোতল পলিথিন বিক্রি করে প্রতিদিন ১০-১৫ টাকা পাই কোনো দিন বেশীও হয় আবার কোনোদিন কম হয় । সকালে ৫ টাকার একটা রুটি খাই। দুপুরে কখনো খাই কখনো খাই না রাতে প্লাস্টিক বিক্রি করে ১০ টাকা দিয়ে সিঙ্গারা খাই ।প্রতিদিন আবার সিঙ্গারা মজা লাগে না ।তখন অন্য কিছু খাই। আমার সাথের লালু ওইদিন দেখলাম ঘাম খা জুতার ঘাম ।ইদানিং সবাই খায় এটা।আমার খুব বাজে লাগে । কষ্ট করে সারাদিনে যত টাকা পাই তা দিয়ে ভালো খাবার খওয়ার চেষ্টা করি। প্রতিদিন আমি প্লাস্টিক টোকানোরে সময় একটা আন্টির সাথে দেখা হয় ।