

বন জঙ্গল আর পাহাড়ে ঘেরা কয়েক শতকের পুরনো এই শোভা মহল। জমিদারদের গড়ে তোলা বিশাল এই বাইজি মহল দীর্ঘ দিন ধরে পরে আছে লোক চক্ষুর অন্তরালে পরিত্যাক্ত হয়ে। মালিকানা পরিবর্তন হতেই এই মহলটি এবং আশেপাশের দালান ঘিরে একটা রিসোর্ট গড়ে তোলার পরিকল্পনা করা হয়। এই কাজের দায়িত্ব পায় একটি প্রতিষ্ঠিত ডিজাইন এবং কন্সট্রাকশন ফার্ম। পুরো কাজের সম্ভাবতা যাচাই করতে পাঠানো হয় আর্কিটেকচার আর ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে গড়ে তোলা ছোট্ট একটি দলকে। পাহাড়ি বসতিহীন বনাঞ্চল, দূর্গম রাস্তা সাথে দূযোর্গপূর্ণ আবহাওয়া। ওরা পৌছার পর থেকে মহলে ঘটতে শুরু করে নানা অস্বাভাবিক ঘটনা। সেই অস্বাভাবিক ঘটনাই মোড় নেয় এক দুঃখজনক দূর্ঘটনায়। সেই দূর্ঘটনাকে ধিরে রহস্য তার জাল বিছাতে থাকে নিজের গতিতে। পাঠককেও সেই রহস্যের জালে জড়িয়ে পরার অমন্ত্রন রইলো।
চমৎকার
Read all reviews on the Boitoi app
ডিটেকটিভ গল্প না বলে থ্রিলার বলা যায়,প্রথমদিকে স্টোরি বিল্ড আপ বেশ দারুন হয়েছে । লন্ডনে বসবাসরত এক ভদ্রলোক তার পূর্বসূরীদের থেকে প্রাপ্ত ধ্বংস প্রায় এক জমিদার বাড়ি নতুন করে সংস্কার করে সেখানে রিসোর্ট বানাতে চান,কাজের দায়িত্বে থাকা কোম্পানি পাঠায় তাদের আর্কিটেক্ট টিম যারা আপাতত সেখানে গিয়ে সবকিছু দেখে একটা সামগ্রিক রিপোর্ট করবে,তবে সেখানে যাওয়ার পর থেকেই ঘটতে থাকে অস্বাভাবিক এবং ভুতুড়ে সব কান্ডকারখানা। এরই মাঝে মারা যায় তাদেরই এক সহকর্মী যাকে বাকি সবাইই কমবেশী ঘৃণা করত । কেন মারা গেলো সেই সহকর্মীটি ? এটা জানতে হলে পুরো বইটি পড়ে ফেলুন। প্রথমদিকে স্টোরি বিল্ড করতে যথেষ্ট সময় নিয়েছেন লেখক,এবং সত্যি বলতে আমার বেশ ভালোই লেগেছে সেসব,তবে হুট করে কিভাবে যেন কাহিনী শেষ হয়ে গেলো মনে হচ্ছে। তদন্ত প্রক্রিয়া আরো দীর্ঘায়িত হলে ভাল লাগত।
দারুন লেগেছে।