

সুখী মানুষের গল্পে রূপকের আড়ালে বর্তমানের হতাশাময় জীবন ব্যবস্থাকে তুলে ধরা হয়েছে। মানুষের সীমাহীন চাহিদা আর লোক দেখানো জীবনধারা আমাদের জীবনকে লক্ষভ্রষ্ট করছে। প্রকৃত সুখ খুব কাছে রেখেই আমরা ছুটে বেড়াচ্ছি মরিচিকার পিছনে। এই গল্পের প্রধান চরিত্র আসিফ। সীমাহীন প্রতিযোগিতায় হেরে যাওয়া একজন যুবক। জীবনের একটা পযার্য়ে এসে যখন সব আশা হারিয়ে ফেলে ঠিক তখনই সঠিক পথটা খুজে পায়। পারি জমায় শহর ছেড়ে পাহাড়ি এলাকার অপূর্ব সুন্দর এক চা বাগানে। বিয়ে করে ঘর সংসার নিয়ে সুখী হয়ে উঠতে শুরু করে বর্তমান জীবন নিয়ে। সেই বর্তমান জীবনে ফিরে আসে পুরনো প্রেমিকা সানজিদা। ক্যারিয়ার সচেতন আর বিত্তশালী জীবন যাপনে অভ্যস্ত সানজিদা ওর এই সরল, সাধারন সুখ সহ্য করতে পারে না। বাকি গল্পটা হিংসা, ঈর্ষা আর ভালোবাসার।
এত সাবলীলভাবে কাহিনীর বর্ননা করা মনে হচ্ছিল দেখতে পাচ্ছি। দুই বার পড়ে ফেলেছি! আপনার সবগুলো গল্প / উপন্যাসই অসাধারণ।
Read all reviews on the Boitoi app