

মেহরিশ ব্রু কুচকিয়ে খামটা হাতে নেয়। তখন তো এই কাগজেই সিগনেচার করেছিল সে। মুখ বাকিয়ে কাগজটা খুলে চোখের সামনে ধরতেই চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে যায় তার। আশ্চর্য চোখে চেয়ে থাকে পূর্বের দিকে। পরপর তাকায় কাগজের দিকে। বিস্ফোরিত কণ্ঠে চেঁচিয়ে উঠে, "এসব কেমন ধরণের ইয়ার্কি! কী সব লিখেছেন এখানে?" "কী বলছেন! আপনি বাংলা পড়তে পারেন না? ছি ছি! আমার স্ত্রী হয়ে বাংলা পড়তে জানেন না, এটা তো খুব লজ্জার বিষয়! আমার কথা নাহয় বাদই ছিলাম, আপনার শুশুর দেশের একজন মন্ত্রী তার ছেলের বউ নাকি বাংলা লেখা পড়তে পারেন না। এটা মানা যায় বলুন!" মেহরিশ ঠোঁট চেপে ধরে। রাগে পুরো শরীর কাঁপছে। "ফাজলামি বন্ধ করুন! এখানে কী লিখেছেন? ৫০টা চুমু? এক ঘণ্টা ধরে আপনাকে জড়িয়ে ধরতে হবে আমায়?" "অমা, তাই লেখা আছে নাকি! যাক! যাই লেখা থাকুক, সেটাই করতে হবে আপনাকে। নিন, শুরু করুন। ওহ! একটা বিশেষ সুবিধা দিচ্ছি আপনাকে! যেহেতু আমি একজন ভীষণ উদার মানুষ, তাই আপনি যেটা আগে করতে চান, সেটা বেছে নিতে পারেন। আফটার অল, আপনি আমার দুষ্ট মিষ্টি বেয়ান সাহেবা!"

just wow darun hoyce apu ❤️♥️♥️
Read all reviews on the Boitoi app
যাস্ট অসাধারণ হয়েছে পুরো গল্প টা পড়ে আমি মুগ্ধ আর লাস্টে পূর্ব এটা কি করলো সেরা ছিলো সুহাসিনী আপু তোমার লেখনী বরাবরই সুন্দর আর এত আদর দিয়ে লিখছো কি বলবো পূর্ব ভাই আর মেহরিশ বেস্ট জুটি তোমার লেখা
Darun chilo..purbo bhai ekta emotion
ami justtt fida hoiya gesi story ta poira amr jonno sby দোয়া koro purbo vai er moto ekta jamai pai (amin🤲🏼)