
"সব প্রতিশোধ ঘৃণা থেকে আসে না। কিছু কিছু প্রতিশোধের সৃষ্টি হয় ভালোবাসা থেকে। ঘৃণা থেকে যে প্রতিশোধ জন্মায়, সে প্রতিশোধ প্রতিশোধ পর্যন্তই সীমাবদ্ধ থাকে। কিন্তু ভালোবাসা থেকে যে প্রতিশোধের সৃষ্টি হয়, তা গিয়ে আটকায় ভালোবাসায়। এমন ভালোবাসাময় প্রতিশোধে মানুষ থেমে যায়, প্রতিশোধ নিতে ভুলে যায়। মানুষটা চোখের সামনে থাকলে চোখে যতটুকু ঘৃণা ভাসে, তারচেয়ে বেশি ভালোবাসা আসে। প্রতিশোধ প্রমাণ করে দেয় এ ভালোবাসা নির্মল ও স্বচ্ছ! সব প্রতিশোধ জীবনে ভাঙন বয়ে আনে না। কিছু প্রতিশোধের ইচ্ছে, উপলব্ধি জীবনে সুখ এনে দেয়, এনে দেয় ভালোবাসা!"