

"স্বপ্নের মায়াজাল"—এটি কোনো সাধারণ প্রেমের উপন্যাস নয়, বরং এক তরুণ হৃদয়ের ভাঙাগড়ার এক আত্মোপলব্ধিমূলক যাত্রার গল্প। আদনান—এক নির্লিপ্ত চোখের, গভীর অনুভবের তরুণ, যার জীবনে একদিন হঠাৎ করেই চলে আসে সুধাময়ী নামের এক স্বপ্নময়ী মেয়ে। তারা একে অপরকে ভালোবাসলেও সমাজ, ভয়, এবং বাস্তবতার দহন সেই সম্পর্ককে রক্ষা করতে পারে না। ভালোবাসার সেই অনন্ত টানাপোড়েন, একতরফা নিরব অপেক্ষা আর ব্যর্থতার ভার আদনানকে মাটিতে ঠেলে ফেলে। কিন্তু সেখান থেকেই সে উঠে দাঁড়ায়—নিজেকে নতুনভাবে খুঁজে পেতে শেখে। বন্ধুদের সাহচর্যে, বিশ্বাসে ও রমজানের পবিত্রতায় সে এক নতুন জগতে পা রাখে। ইসলামের শান্তি, প্রাকৃতিক নিস্তব্ধতা এবং লেখালেখির শক্তি—এসব তাকে গড়ে তোলে এক নতুন আদনানে। কিন্তু ভুলে যাওয়ার গল্প কি সত্যিই শেষ হয়? বহু বছর পর, এক নীরব সাক্ষাৎ হয় সুধাময়ীর সাথে। কোনো কথা হয় না, কিন্তু চোখে চোখে থাকে হাজার কথা। সেই দেখাতেই লুকানো থাকে তাদের অতীতের সবটুকু আর এক অনুচ্চারিত বিদায়। এই উপন্যাসে প্রেম যেমন আছে, তেমনি আছে প্রেম হারানোর পর নিজেকে খুঁজে নেওয়ার সাহস। আছে সময়ের কাছে আত্মসমর্পণ করে জীবনের নতুন মানে খুঁজে নেওয়ার উপলব্ধি।
❤️
Read all reviews on the Boitoi app