

বাংলাদেশে তথাকথিত ক্রসফায়ারের নামে মানুষ হত্যার কাহিনী এখন সবার জানা। দেশে-বিদেশে যখনই বাংলাদেশের ক্রসফায়ারের কথা ওঠে, মানুষ বলে ওঠে, “ও, আচ্ছা, সেই কাহিনী!” বিএনপি নেতৃত্বাধীন মহাজোট সরকারের সময়, অর্থাৎ র্যাবের সূচনায়, ভাসানটকরের নাজ্য, ফালান ও সকেন্দরেরকে হত্যার মাধ্যমে রাজধানীতে ক্রসফায়ারের যাত্রা শুরু হয়। এরপর ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনার টানা শাসনামলে এই বাহিনী যেন রক্তের নেশায় উন্মত্ত হয়ে ওঠে; ক্রসফায়ারের ড্রাকুলা হয়ে ওঠার ঘটনা আজ মানুষের মুখে-মুখে। কখনও বিরোধী দলের নেতাকর্মীদের, কখনও ভিন্নমতরে মানুষকে কণ্ঠ স্তব্ধ করতে র্যাবকে ব্যবহার করছে শেখ হাসিনার সরকার। তবে র্যাবের এই মৃত্যুর স্কোয়াডে পরিণত হওয়ার গল্পটি শেখ হাসিনার শাসনামল থেকেই শুরু হয়নি।
ভালো লাগল
Read all reviews on the Boitoi app