

বিচ্ছেদ কেন আমি জিজ্ঞাসি নদীকে— “বিচ্ছেদ কেন?” সে দীর্ঘশ্বাস ফেলে বলে, “তীর ছিল, ছিল না স্রোত, তাই তো ভাঙন এল।” আমি জিজ্ঞাসি বাতাসকে— “বিচ্ছেদ কেন?” সে দমকা হেসে বলে, “পাতাগুলো ধরতে পারেনি আমায়, তাই ঝরে পড়েছে ধুলোর পথে।” আমি জিজ্ঞাসি আকাশকে— “বিচ্ছেদ কেন?” সে নীরবে চেয়ে থাকে, তারার আলো টিমটিম করে, কোনো উত্তর নেই। শেষে গাছের কাছে যাই— সে কাঁপে, ফিসফিস করে, “পাতাগুলো আমায় ছেড়ে গেছে, তবু আমি দাঁড়িয়ে আছি, বিচ্ছেদ তো নিয়ম শুধু।”
কবিতাগুলো অনেক সুন্দর হয়েছে। এক কথায় অসাধারণ।
Read all reviews on the Boitoi app