

“হায়! হায়! ভুল হয়ে গেছে,” রবে হুলস্থুল বিয়ে বাড়ি। মধ্যরাতে বাসর ঘরগুলোর কপাট বন্ধ। তখনই শুরু হলো এক অদ্ভুত কান্ড! আজ একসাথে বিয়ে হয়েছে জমজ ভাই উৎস ও উদয়ের সঙ্গে জমজ বোন শৈলী ও শশীর। সাজসজ্জা, গানের তাল আর মিষ্টির মিষ্টি ঘ্রাণে মাতোয়ারা সবাই। কিন্তু বিপত্তিটা বাঁধাল কাজের মেয়ে গোলাপ। পূর্বে চেনাজানা না থাকায়, তাড়াহুড়োতে সে এক ভাইয়ের নববধূকে পৌঁছে দিলো অন্য ভাইয়ের বাসর ঘরে! দেখতে একরকম, পরণে একই রকম বেনারসি শাড়ি — কে কার বউ, ধাঁধায় পড়ে এই ভুলের সৃষ্টি। আর সেই ভুলেই শুরু হলো এক অবিশ্বাস্য নাটক, যে নাটক একসময় হয়ে উঠল এক অপ্রত্যাশিত মিলনের গল্প!
"হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেছে। আল্লাহ এতো মজার গল্পটা তবে লেখার মধ্যে দুই এক জায়গায় হয়তোবা কোনো শব্দ ভুলে টাইপ হয়নি। আলো আপু দারুণ হয়েছে টুইন ট্রাভেল গল্পটা।"
হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেছে। আল্লাহ এতো মজার গল্পটা তবে লেখার মধ্যে দুই এক জায়গায় হয়তোবা কোনো শব্দ ভুলে টাইপ হয়নি। আলো আপু দারুণ হয়েছে টুইন ট্রাভেল গল্পটা।
Read all reviews on the Boitoi app
গল্পটা দারুন। হাসতে হাসতে শেষ আমি। এদের কাহিনি দেখে আমার ও জমজ ছেলের ইচ্ছে করছে৷ 💗💗
এই গল্পটা এক কথায় অসাধারণ...😌💖 আমি হাসতে হাসতে শেষ...😂 এই ট্রুইন ট্রাভেল এর ঘটনা আমিও ফেস করেছি...🙂💔 বাপরে বাপ আমার অবস্থা তখন "ছেড়ে দে মা, কেঁদে বাঁচি"...🤣
অনেক অনেক অনেক সুন্দর।কি বলবো? মানে কথা বলার ভাষাটাও হারাচ্ছি।শুরু করেছিলাম সিরিয়াস মুড নিয়ে।গল্প শেষ করেছি হাসতে হাসতে।ফ্যামিলির কাছে ধরায় খেয়েছি😅। সে অন্য বেপার।কিন্তু এটা আমার কাছে মনে ভালো করার ওষুধ হিসেবে কাজ করেছে।কাল থেকে এখন পর্যন্ত আমি হেসেই চলেছি।মানতেই হবে আলো আপু আসলেই মাস্টারপিস লিখেন।একেকটা একেক প্লটের।যাইহোক।আমি আমার অনুভূতি প্রকাশ করতে পারি না। মানে মনের সাজানো গুছানো কথা মুখ দিয়ে বলতে গেলে কেমন যেন তালগুল আঁকিয়ে যায়। তাই যা পেরেছি লিখেছি।ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
অসাধারণ একটি গল্প
খুব খুব সুন্দর হয়েছে গল্প টা 💚💜💚💚💜 এককথায় অসাধারণ হয়েছে 💜🤎
Khub e moja pelam golpo ta pore
এতো হাসলাম কি বলবো!!! অনেক সুন্দর গল্প।
Onk sundor cilo apu boita.. Twindr niye jhamela, rag,oviman niye khunsutipurno akti golpo.. Shoshi r udoy r pith a kil mara ta onk haseci ami.. Kub e enjoy korci tmdr khunsuti gul..
Allah eto sundor golpo haste haste ses... Asoleii khub vlo lagce😍