

“প্রেম না কি অপেক্ষা?” ফাইয়াজ এবার একটু সময় নিল। তারপর উত্তর দিল— “অপেক্ষা।” তৃপ্তি চোখ সরু করল। একটু অবাক হয়ে তাকিয়ে রইল ফাইয়াজের দিকে— “অপেক্ষা?” ফাইয়াজ মাথা নিচু করে হেসে ফেলল। তারপর রেলিঙের ওপর হাত রাখল, আকাশের দিকে চেয়ে বলল— “অপেক্ষা করে আমি প্রেম পেতে চাই। তাহলে আমি তাকে মূল্যায়ন করতে পারব। আমার সর্বোচ্চটা দিয়ে ভালো রাখতে পারব।” “আপনি তো কষ্ট পাবেন।” “কিছু ভালো পেতে একটু কষ্ট হলে সেটা খারাপ না। সয়ে নেব।” তৃপ্তি কিছুক্ষণ চুপ করে রইল। বাতাসে তার চুল উড়ছিল। তারপর আস্তে হেসে বলল— “কিছু অপেক্ষা কিন্তু আমৃত্যু থাকে। তখন?” ফাইয়াজ হাসল— “তাহলে আমি আমার অপ্রাপ্তিতেই সুখ খুঁজে নেব।” তৃপ্তি তাকিয়ে রইল তার দিকে। পরপর ফিসফিসে গলায় বলল— “আপনি প্রেমে পড়েছেন, ফাইয়াজ। খুব বাজেভাবে প্রেমে পড়েছেন!” ফাইয়াজ হাসল— “জানি।” “মেয়েটা কে?” ফাইয়াজ তাকাল তৃপ্তির দিকে। সোজা তৃপ্তির চোখে। তারপর হালকা করে হাসল। তৃপ্তির বুকটা যেন ধ্বক করে উঠল।
এ গল্পটাও অনেক বেশি সুন্দর! তৃপ্তি ও ফাইয়াজের চরিত্রের এক নতুন গল্প অসাধারণ এটাও ❤️
Read all reviews on the Boitoi app
এত মায়া মায়া গল্প এক কথায় চমৎকার🤍 "একগুচ্ছ শুভ্র গোলাপ" গল্পটা এত মায়া মায়া পুরোপুরি আমাদের জীবনের মিলে এমন তৃপ্তি তো আমরা অনেকেই যারা ফাইয়াজ এর মতোন ছেলেদের রেখে রিহানের মতোন মরীচিকা দের পিছনে ছুটে যাই কিন্তু মরীচিকা তো মরীচিকাই আর আমাদের সমাজে কেউই তৃপ্তির মতোন করে সহজে নিজেকে স্রটং করতে পারে না ভাবে এই বুঝি জীবন শেষ খুবই ভালো লাগছে গল্পটা আপু। তবে ভাবছিলাম হয়তো শেষে ফাইয়াজ আর তৃপ্তি এক হবে এটার জন্য একটু একটু খারাপ লাগছে
অসাধারণ