

এই কাব্যগ্রন্থটি ছোট ছোট অনেকগুলি কবিতার সংকলন। কবিতাগুলি অনেক সময় নিয়ে লেখা হয়েছে; এর কিছু কিছু কবিতা আপনার মনের ক্যানভাসে একটি চিত্রকল্প তৈরি করবে, আপনাকে মনে করিয়ে দেবে অনেক পুরনো স্মৃতি, না বলা কথা, হারানো গান, অপ্রাপ্তি আর আনন্দময় অভিজ্ঞতার কথা। আবার কিছু কিছু কবিতা পড়ে আপনি সবিশ্ময়ে ভাববেন, “আরে, এরকম ভাবনা তো আমারও ছিল!” কিছু কবিতা জীবনবোধকে ও প্রকৃতিকে চিত্রিত করেছে। যদি আপনি প্রতিটি কবিতা একবার নয়, দুই একবার করে মনোযোগ দিয়ে পড়েন, তাহলে নিশ্চিন্তে বলতে পারি, আপনি নিঃসন্দেহে আনন্দ পাবেন। আর এখানেই কবি কিংবা লেখকের স্বার্থকতা!!