

লিলিকে নিয়ে আমার দিন এভাবেই চলছিল। তারপর এক গভীর রাতে খুব বৃষ্টি হলো। নভেম্বরের হঠাৎ বৃষ্টি। ঠান্ডায় রক্ত জমে যায়। লিলি আমার দিকে সরে এলো। চোখদুটো কাঁদো কাঁদো করে ঠোঁট পর্যন্ত কম্বল টেনে বললো, "আমি আপনাকে একটুকুও যন্ত্রণা করব না। শুধু একটু ধরে শুবো। প্লিজ? বাজ আমার খুব ভয় করে।" -"তুমি না মেডিকেলের ছাত্রী?" -"মেডিকেলের ছাত্রী বলে কি ভয় পাওয়াতে নিষেধ? ধরি?" আমি লিতির মাথায় হাত বুলাতে লাগলাম। মেয়েটা আমার বুকের উপর ঘুমিয়েছে। ছোট হাতগুলো দিয়ে বুকের পশম টানছে অনেকক্ষণ। আমার শান্তশিষ্ট মেয়েটা এই লিলির সাথে থাকতে থাকতে এইরকম দুষ্টু হয়েছে। আবার বজ্রপাত হলো। ধড়াম করে। জানালার কাঁচ সুদ্দো কেঁপে উঠলো। লিলি সুড়সুড় করে একদম আমার পাশ ঘেঁষে বললো, "প্লিজ ধরি?" আমি চোখ বুজে বললাম, "ধরো।" লিলি ধরলো। ঘুমিয়েও গেলো। আমি ঘুমালাম না। ঘুম এল না। লিলি আমাকে যন্ত্রণা দিবে না বলেও সারারাত যন্ত্রণা করলো। একটু ধরার অনুমতি নিয়ে সে আমার বুকের উপর মাথা রেখে ঘুমালো। বুকের একপাশে লিতি আর আরেকপাশে লিতির মা কে নিয়ে সারারাতে ইয়েলো ক্যাফেটেরিয়ার সুস্বাদু সাব স্যান্ডউইচের মতো হয়ে গেলাম আমি।
"apu tomr lekha golpo gulo ami pray shob e porechii ma sha allah tmi khub shundor likho..... 😫🫶🏻 tomr golpo porte thakle mokh theke muchki hashi ta jeno shorteei chay naa 🙂😫😫... tmr ei golpo tii o amr etto vlo legechee apu...joto likhbo totoii kom porbe apuu .... you are the best Writer 😭🫶🏻"
apu tomr lekha golpo gulo ami pray shob e porechii ma sha allah tmi khub shundor likho..... 😫🫶🏻 tomr golpo porte thakle mokh theke muchki hashi ta jeno shorteei chay naa 🙂😫😫... tmr ei golpo tii o amr etto vlo legechee apu...joto likhbo totoii kom porbe apuu .... you are the best Writer 😭🫶🏻
Read all reviews on the Boitoi app
অনেক সুন্দর হয়েছে! এতো সুন্দর তোমার লেখনী!! তোমার লেখা পড়লেই এতো আরাম আরাম বোধ হয়। ইউ আর মাই ফরএভার কম্ফোর্টজোন মিষ্টি!!! তুমি এখনো ফিরে আসছো না কেন? তোমার গল্পের জন্য কত অপেক্ষা করছি, তুমি জানো? আরোও কিছু লিখে আমাদের উপহার দাও তো মিষ্টি। আর হ্যাঁ, তোমাকে অনেক ভালোবাসিইই!!!
মালিহা আপুর লেখনি মানেই অন্যকিছু। একদম নরম, আদুরে আদুরে মিষ্টি। পুরাই মাখন, কুচুপু টাইপ। "ইলিফুল" গল্প টাও তেমন। পড়ার পর মনে হলো চোখের পলকে ই শেষ হয়ে গেলো। আরেকটু পড়তে পারলে ভালো লাগতো। চমৎকার একটা গল্প।🩷🫰
মালিহাপু এতো মায়া দিয়ে কিভাবে লিখো তুমি? একবার পড়ে তো মন ভরে না। তারপর তেমন লেখোও না তুমি কেনো বলো তো? ভালোবাসা নিও🤍
মুখে প্রচ্ছন্ন হাসি লেগে থাকার মতোই একটা গল্প। এতো সুন্দর। ❤️
ভীষণ আদুরে আর মন ভালো করা একটা গল্প।💞🌷 লিলি সব সময় এমন আদুরে বাচ্চাই থাকুক। সে বড় না হোক। গল্পটা আমি দুইবার পড়লাম। আবারও পড়ব হয়ত...
মালিহা খান আপুর গল্প মানেই সেটা অসাধারণ হবেই। ইলিফুল এত স্নিগ্ধ 🤍 ভালোবাসা আপু। এভাবেই লিখে যাও
তোমার গল্পের তুলনা তুমি। তোমার লেখা অসাধারণ বরাবরের মতন।এতো ভালো লেখো তুমি অথচ নিয়মিত পায় না তোমাকে সেজন্য বড্ড খারাপ লাগে।
এতো আদুরে, এতো কোমল, এতো মায়াবী লিখা আমি খুব কমই পড়েছি। মনে হচ্ছিলো যেন শেষ না হোক, আরেকটু পড়ি। আপুর লেখনী খুব চমৎকার।
এই গল্পটা এত মিষ্টি কেন? ইবুকটা শুরু করে বিরতিহীন ভাবে পড়ে গেছি, কারণ গল্পটা আমাকে আটকে রেখেছিলো নিজের সাথে৷ গল্পে ডুবে গিয়ে পড়তে পড়তে খেয়াল করলাম আর ১ অধ্যায় বাকি মাত্র। কিন্তু গল্প এমন ভাবে নিজের দিকে টানছিল যে শেষ না হওয়া অব্দি থামতে পারলাম নাহ! স্নিগ্ধতায় মোড়ানো একটা গল্প, ইলিফুল। একটা ভালোবাসা❤️ লিলি দারুণ একটা চরিত্র। এক কথায় অসাধারণ! সকলের কাছে কঠোর, সাহসী। আর তার একান্ত ব্যক্তিগত মানুষটার কাছে আদুরে বিড়াল🫶 ইশতিয়াক! দ্বিতীয় শুরু করা চরিত্র গুলো আমার কাছে বরাবরই খুব সুন্দর লাগে। গোটা গল্পে সে চমৎকার ভাবে তার লিলিকে বর্ণনা করে গেলো.. সবশেষে বলতে চাই...এতটুকুতে মন ভরেনি, কারণ মনে এখনো ওদেরকে আরো পড়ার তৃষ্ণা রয়ে গেছে🥹 আরেকটু বেশি থাকতো! আরেকটু.....