
সকালে ঘুম থেকে উঠে আড়মোড়া দিলো মিমি। রাতের সবকিছুই ধীরে ধীরে মনে পড়ে তার। তবুও নিজেকে ফুরফুরে রাখতে চেষ্টা করবে সে। থাই গ্লাসের জানালা দিয়ে বাইরে চোখ রেখে আকাশ দেখছে। সূর্যের লাল তাপ তার চোখে এসে আকাশ দেখতে বাধা দিচ্ছে। চোখটা একটু জ্বলেও উঠেছে মিমির। মিষ্টি হাসি মুখে ফুটিয়ে মিমি বলে, "আমার একেকটা দিন একেকরকম সুন্দর কাটবে। আমি ছোট্ট একটা বিষয় নিয়ে কখনও মনকে ক্ষুণ্ন হতে দিবো না।" ওই আকাশের দিকে চেয়ে যেনো মিমি অহনাকে খুঁজতে থাকে। অহনার সাথে কাটানো শেষ দুইটি বছর মিমির যেনো খুব দ্রুতই কেটে গিয়েছিল। একদিকে আপন মা অহনা, আরেকদিকে পাপা, মাম্মা আর তুষার তো ছিলই। যেদিকে চোখ আওড়াতো, সেদিকেই মিমির প্রশান্তি। মৃত্যুর কয়েক মাস আগে অহনা মিমিকে বলেছিলো, "এই ধরণীতে কেউ তোমাকে খুব ভালোবাসবে, তো কেউ করবে অবহেলা। যারা তোমায় হেলায় ভাসিয়ে দিবে, তাদেরকে তুমি কখনও মনের মাঝে ভিড় জমাতে দিবে না। দেখবে, কষ্ট তোমায় ছুঁতে পারবে না।" তুষার মিমিকে অবহেলা করবে না। এটা মিমি জানে। কিন্তু তুষারের কাছে থাকলে তার মন পোড়াতে থাকবে। সহ্য করতে পারবে না তুষারের পাশে অন্য কাউকে। তাই মিমি সিদ্ধান্ত নিলো, সে নিজ থেকেই তুষারের থেকে দূরে থাকবে। মিমির ভাবনার মাঝেই ওর ফোনটা টুং করে শব্দ করল। পাশ ফিরে ফোনের দিকে চোখ রাখতেই দেখলো ফারাজের ম্যাসেজ। এই সকালে বাবা তাকে ম্যাসেজ দিয়ে জানালো, "শুভ সকাল মামণি।" মিমিও তাকে উত্তর দিলো। হাতমুখ ধুয়ে আয়নাতে তাকালো। রাতে ঘুমানোর সময় অতিরিক্ত কান্না করেছিলো। নব নব হৃদয়হরণ হয়েছে তার। এত দ্রুত তো আর নিজেকে সতেজ করতে সক্ষম হবে না। মুখে একটু ক্রিম আর পাউডার দিয়ে চোখে গাঢ় কালো কাজল দিয়ে ঠোঁটে পিংক কালারের লিপজেল দিলো। দরজা খুলতেই মিমির মুখটা হা হয়ে এলো। দরজার সামনে একাধিক পুষ্পের পাপড়ি। পাশ দিয়ে রং বেরঙের বেলুন। সামনে প্রিয় মানুষটির হাতে বড় একটি কাগজে লেখা, "শুভ সকাল মিমি বুড়ি।" মিমি তুষারের মুখের দিকে তাকিয়ে আছে। মানুষটির মুখে হাসি। মিমির কাছে এই হাসিটা নজরকাড়া লাগতে থাকে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে মন চাইছে হাসিটার দিকে। অবশ্যই ভালোবাসার টান এটা। কিন্তু একপাক্ষিক ভালোবাসার কাছে এটা নির্লজ্জের কাজ।

অসাধারণ ❤️
Read all reviews on the Boitoi app
অসাধারণ একটি গল্প আমি তো বার বার ফারাজের প্রেমে পড়ে যাই এই বুড়ো বয়সেও বউয়ের প্রতি তার কি প্রেম। ফারাজ তার বউ কে নিয়ে কক্সবাজার ঘুরতে গিয়ে মেয়ে জামাইয়ের কাছে কট খাওয়া টাও অসাধারণ ছিলো হাসতে হাসতে আমার পেট ব্যাথা হয়ে গেছে। এক কথায় গল্পটা অসাধারণ হয়েছ 🖤🖤