
এক টুকরো ভালোবাসা ও সংগ্রাম এটা একটা গল্প, যেখানে প্রেম আছে, প্রতিশোধ আছে, রহস্য আছে... আর আছে এক মায়ের বুকভাঙা আত্মত্যাগ। তানহা, এক গরিব মেয়ে। বস্তির এক কোণায় শুরু তার গল্প, শেষ হয় এক যুদ্ধ জয়ের দৃশ্যপটে। প্রেমিকের ভুল বোঝাবুঝি, ভয়াবহ এক্সিডেন্ট, তিন বছরের অন্তর্ধান আর ফিরে আসার পর এক লুকানো সত্য— তানহার যমজ সন্তান! শুরু হয় লড়াই—ভালোবাসা ফিরে পাওয়ার, সন্তানকে রক্ষা করার, অতীতকে জয়ের। এই গল্প শুধু অনুভবের নয়, এটা বুকের ভেতর জমে থাকা আবেগের এক বিস্ফোরণ। “তানহা ইফরাত” — শেষ নয়, একটা অনুভব।